Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৫:২০ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বিজ্ঞান ও প্রযুক্তি » সংবাদ শিরোনাম » দক্ষিণের লঞ্চের টিকিট মিলবে অনলাইনে
২৬ August ২০১৭ Saturday ৬:০৭:০৫ PM
Print this E-mail this

দক্ষিণের লঞ্চের টিকিট মিলবে অনলাইনে
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক


launch-file-photo লঞ্চ

ফাইল ফটো

আসন্ন কোরবানীর ঈদ উপলক্ষে দক্ষিণের লঞ্চ যাত্রীদের অনলাইনে লঞ্চের টিকিট কেনার সুযোগ করে দিয়েছে স্টার্টআপ প্রতিষ্ঠান আসা-যাওয়া লিমিটেড।

এবারের ঈদে ঢাকা, চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা, বগা ও ভাণ্ডারিয়া রুটের অর্ধশতাধিক লঞ্চের টিকিট সরবরাহ করছে।

টিকেট কাটতে http://ashajawa.com ওয়েব ঠিকানায় গিয়ে ই-মেইল ও ফোন নম্বর দিয়ে টিকিট অর্ডার করা যাবে।

কয়েক ক্লিকেই মোবাইল ও বিকাশ, রকেট, ইজিপে, কিউক্যাশ, ভিসা, মাস্টারকার্ড, পেইজার মাধ্যমে মূল্য পরিশোধ করে গন্তব্যে আসা ও যাওয়ার টিকেট কাটা যাবে।

সিট প্ল্যান দেখে খালি থাকারভিত্তিতে পছন্দের আসনের টিকিট কেনা যাবে বলে জানালেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রিফাত খন্দকার।

তিনি বলেন,একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৪টি টিকিট কেনা যাবে। ৪টি টিকেট ক্রয়ে ১০০ টাকা পর্যন্ত ছাড় মিলবে। এই ছাড় পরবর্তী যাত্রায় উপভোগ করতে পারবেন ক্রেতারা।

রিফাত আরও বলেন, ওয়েব সাইট থেকে টিকেট বুকিং দেওয়ার ১০ মিনিটের মধ্যে ফিরতি কলে গ্রাহককে তার আসন নিশ্চিত করা হবে। ই-টিকিটের পিডিএফ প্রিন্ট কপি নিয়ে গেলেই যাত্রী তার আসন গ্রহণ করতে পারবেন।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিবিএস জরিপ:৮৪.৪ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারীর প্রধান দক্ষতা কপি-পেস্ট
ঢাকায় আইফোন তৈরির ‘মিনি কারখানার’ সন্ধান
উস্কানিমূলক পোস্টের পর ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে নিল মেটা
যেভাবে ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারবে আপনার মোবাইল ফোন
মোবাইল ফোনে এই ৩টি অ্যাপ থাকলে আপনি বিপদে! এখনই ডিলিট করুন
শুক্রবার মিলবে বিনামূল্যে ইন্টারনেট, যেভাবে পাবেন
চ্যাটজিপিটির সাহায্যে বিনামূল্যে ইংরেজিসহ অন্যান্য ভাষায় দক্ষ হবেন যে কৌশলে
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com