Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ৯:০৫ PM
Barisal News
Latest News
Home » ইন্দুরকানী » পিরোজপুর » ইন্দুরকানীতে স্ত্রী রাগ চলে যাওয়ায় যুবকের আ*ত্মহ*ত্যা
৮ November ২০২৪ Friday ৮:২২:৪১ PM
Print this E-mail this

ইন্দুরকানীতে স্ত্রী রাগ চলে যাওয়ায় যুবকের আ*ত্মহ*ত্যা


ইন্দুরকানী ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানীতে স্ত্রী চলে যাওয়ায় স্বামী মো. ইউনুস শেখ (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ইউনুস ওই এলাকার মৃত্যু মোদাচ্ছের শেখের ছেলে।

স্থানীয় ও চন্ডিপুর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছগির মাতুব্বর জানান, ঢাকার একটি কারখানায় চাকরি করতেন ইউনুস। ওই কারখানায় নরসিংদী জেলার একটি মেয়ের সঙ্গে পরিচয় হয় ইউনুসের। পরে ওই মেয়েকে এক বছর আগে বিয়ে করেন ইউনুস। গত ৫ আগস্টের পরে ইউনুস তার স্ত্রীকে নিয়ে বাড়ি চলে আসে। ১৩ দিন আগে ইউনুসের মা অজীমন বেগম ও তার স্ত্রী মধ্যে ঝগড়া হয়। মা আজীমনের সঙ্গে রাগ করে স্ত্রী তার বাবার বাড়িতে চলে যায়। স্ত্রী না আসায় অভিমান করে ভাড়ার একটি বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে ইউনুস।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসাইন বলেন, স্ত্রী রাগ করে চলে যাওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে ইউনুস। তবে লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com