Current Bangladesh Time
Thursday September ১৭, ২০২৬ ৬:২৪ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » বানারীপাড়ায় বালিকা বিদ্যালয়ের সাবেকসহকারি শিক্ষক শান্ত্বনা রাণী সরকারের পরলোকগমণ
১১ March ২০২৫ Tuesday ৪:১৬:৪০ PM
Print this E-mail this

বানারীপাড়ায় বালিকা বিদ্যালয়ের সাবেকসহকারি শিক্ষক শান্ত্বনা রাণী সরকারের পরলোকগমণ


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥

বরিশালের বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক প্রয়াত মিহির কুমার সরকারের সহধর্মীনি ও সহকারি শিক্ষক কল্লোল সরকারের মা সাবেক সিনিয়র শিক্ষক  শান্ত্বনা রানী সরকার (৭৩) সোমবার (১০ মার্চ) রাত পৌণে ১১টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমণ করেন। প্রয়াণকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ বহু শুভানুধ্যায়ী রেখে গেছেন। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১০টায় তার পুরনো কর্মস্থল বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গনে তার মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১১টায় পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের উত্তরপাড় কেন্দ্রীয় মহাশশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। এদিকে তার প্রয়াণে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক,বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ: বরিশালে মৃত্যুঝুঁকি নিয়ে ক্লাসে লাখো শিশু
বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com