Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ১:৪০ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » সংবাদ শিরোনাম » পটুয়াখালীতে বসতঘর থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার
২৭ April ২০২৫ Sunday ৩:২২:৪৭ PM
Print this E-mail this

পটুয়াখালীতে বসতঘর থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার


পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালী সদর উপজেলায় সরোয়ার আহমেদ তালুকদার (২৮) নামের এক ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত আটটার দিকে উপজেলার টাউনকালিপুর ইউনিয়নের তালুকদারবাড়ির নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সরোয়ার আহমেদ কালিকাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। সদর থানার পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সরোয়ারের চাচা ইউনুছ তালুকদার (৬০) কান্নাজড়িত কণ্ঠে বলেন, গতকাল বিকেল চারটার পরে সরোয়ার মোটরসাইকেলে করে বাড়ি আসেন। এ সময় তিনি একাই ছিলেন। এরপর তাঁকে আর ঘরের বাইরে দেখা যায়নি। সন্ধ্যায় পর সরোয়ারের খোঁজে তিনি তাঁর ঘরে যান। এ সময় ঘরের আড়ার সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেন।

সরোয়ারের ফুফাতো ভাই জুবায়ের আহমেদ (২৩) বলেন, সরোয়ার রাজনীতির পাশাপাশি একটি কোম্পানির ডিলার ছিলেন। সারা দিন ব্যবসা নিয়েই ব্যস্ত থাকতেন। গতকাল তাঁর ঝুলন্ত মরদেহ নিজ বসতঘরে দেখেন চাচা ইউনুছ তালুকাদার। এটি পরিকল্পিত হত্যা ছাড়া কিছুই নয়।

সরোয়ার আহমেদের বাবা ১৫ বছরে আগে মারা গেছেন জানিয়ে তাঁর প্রতিবেশী নয়ন মৃধা বলেন, সরোয়ারের মা দীর্ঘদিন ধরে অসুস্থ। এক ছোট ভাই ও মাকে নিয়ে তাঁর সংসার। গতকাল সরোয়ারের মা নানাবাড়িতে যান। ওই ঘটনার সময় ঘরে অন্য কেউ ছিলেন না। সরোয়ারের সঙ্গে ইতিমধ্যে কারও বিরোধ হয়নি বলে তিনি জানান।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ বলেন, নিহত ব্যক্তির স্বজনদের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সুরতহালে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে পরিকল্পিত হত্যা দাবির বিষয়ে তিনি বলেন, ময়নাতদন্ত সম্পন্ন এবং নিবিড় তদন্ত ছাড়া আপাতত হত্যা হয়েছে বলার সুযোগ নেই। সে রকম কিছু পেলে অবশ্যই আমলে নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com