Current Bangladesh Time
Wednesday May ২৭, ২০২৬ ১০:০৯ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » জোঁয়ার ও অতিবর্ষনে পিরোজপুরের নিম্নাঞ্চল প্লাবিত
৩০ May ২০২৫ Friday ২:২৪:০২ PM
Print this E-mail this

জোঁয়ার ও অতিবর্ষনে পিরোজপুরের নিম্নাঞ্চল প্লাবিত


পিরোজপুর প্রতিনিধি:

মৌসুমি লঘুচাপ সক্রিয় থাকায় দক্ষিন উপকূলীয় জেলা পিরোজপুরেও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে বলেশ্বর -কচা নদীর টগড়া ফেরীঘাট, নদ-নদী তীরবর্তীসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে পিরোজপুর সদর এবং তার পাশ্ববর্তী গ্রাম প্লাবিত হয়েছে।

বৃহস্পতিবার ১০টার দিকে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আর তাতে বাড়তে পারে বৃষ্টি। উপকূলীয় এলাকায় বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। নিম্নচাপের কারণে দেশের চার বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতেও বলা হয়েছে।

এদিকে হালকা দমকা বাতাস, উত্তরাঞ্চলের বন্যার পানি ভাটি অঞ্চলে ধেয়ে আসা এবং সর্বোপরি জোঁয়ার ও অতিবর্ষনের কারনে পিরোজপুরসহ সন্নিহীত উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায়। সেই সঙ্গে বেড়েছে নদী ভাঙ্গন। কচা, বলেশ্বর, কালিগঙ্গা ও মধুমতিসহ জেলার মধ্য দিয়ে প্রবাহিত নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে।

তবে কৃষি বিভাগ বলছে, বর্ষা ও জোঁয়ারের পানিতে রবি মৌসুমে ফসলের ব্যাপক উৎপাদন এ বছরে বোরো ধানের মধ্যে উফশী জাত ব্রি ধান, বিনা ধান এবং হাইব্রিড জাত ও ব্যাবিলন এর আবাদ বেশী হয়েছে। এ বীজ তলার জমিতে অন্তত এক সপ্তাহ নিমজ্জিত থাকলে পচে যাবার সম্ভাবনা থাকে। এছাড়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠে পানি বৃদ্ধি পেয়ে নিমজ্জিত হয়েছে। জেলার নদ-নদী তীরবর্তী, নিম্নাঞ্চল ও চর এলাকার বাসিন্দারা জানান, বেঁড়িবাধ না থাকার কারনে নদীর পানি ঢুকে অনেক গ্রাম প্লাবিত হয়। এতে অনেকের গবাদিপশু, মাছের ঘেরসহ তলিয়ে যাওয়ায় মাছ চাষীরা ক্ষতিগ্রস্থ হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com