Current Bangladesh Time
Monday May ২৫, ২০২৬ ৮:০৬ AM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » সংবাদ শিরোনাম » ঢাকা-বরিশাল মহাসড়কে ৪ বাসের সংঘর্ষ, আহত ৩০ 
৯ June ২০২৫ Monday ১২:৫৬:২০ PM
Print this E-mail this

ঢাকা-বরিশাল মহাসড়কে ৪ বাসের সংঘর্ষ, আহত ৩০ 


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

ঢাকা-বরিশাল মহাসড়কের যাত্রীবাহী চারটি বাসের সংঘর্ষে ৩০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর আহতদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজার সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

দুর্ঘটনার পর প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়ক বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস, হাইওয়ে থানা পুলিশ, আনসার সদস্য ও স্থানীয়দের সহায়তায় রাত সাড়ে ১০টার দিকে মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর যানজট মুক্ত হয়েছে।  

স্থানীয় প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানিয়েছেন, মহাসড়কের পাশে মাহিলাড়া বাজারে যত্রতত্রভাবে পার্কিং করে রাখা ট্রাকের কারণে প্রথমে বরিশালগামী বলাকা পরিবহনের সাথে ঢাকাগামী এসপি গ্রিন লাইনের সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বলাকার পেছনে স্টার ডিলাক্স পরিবহন ও এসপি গ্রিন লাইনের পেছনে সাকুরা পরিবহনের সংঘর্ষ হয়।  

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গৌরনদীর স্টেশনের অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার পর পরই মহাসড়ক বন্ধ হওয়ায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।  

তিনি আরও জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত যানগুলো জব্দ করা হয়েছে।  

এর আগে দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা বাসস্ট্যান্ড এলাকায় বিআরটিসি বাসের ধাক্কায় পথচারী বাবুল প্যাদা গুরুত্বর আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য  বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।  

নিহত বাবুল প্যাদা বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর গ্রামের মৃত ইউসুফ প্যাদার ছেলে। গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান জানিয়েছেন, ঘাতক বিআরটিসি বাসটি জব্দ করা হয়েছে।  

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
আ.লীগের সাবেক এমপির সম্পত্তি জব্দের নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com