Current Bangladesh Time
Wednesday May ২৭, ২০২৬ ১০:০৮ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » পিরোজপুরে যুবদল কমিটি ঘোষণার কয়েক ঘণ্টা পর যুগ্ম আহ্বায়কের পদ স্থগিত
২৭ June ২০২৫ Friday ১২:৪৬:৩৬ PM
Print this E-mail this

পিরোজপুরে যুবদল কমিটি ঘোষণার কয়েক ঘণ্টা পর যুগ্ম আহ্বায়কের পদ স্থগিত


পিরোজপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ৫১ সদস্য বিশিষ্ট জেলা যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।

এদিন বিকেলে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, কামরুজ্জামান তুষারকে আহ্বায়ক এবং এমদাদুল হক মাসুদকে সদস্য সচিব করে এ কমিটিতে দায়িত্ব দেওয়া হয়।

৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে ১৩ জনকে যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হয়েছে। অন্য সবাইকে সদস্য হিসেবে রাখা হয়েছে। তবে কমিটি ঘোষণার কিছুক্ষণের মধ্যেই বৃহস্পতিবার রাতে যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল খান ডালিমের পদ স্থগিত করার তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িক স্থগিত করাসহ দলীয় কোনো কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

২০২৩ সালের ৫ সেপ্টেম্বর মারুফ হাসানকে আহ্বায়ক ও এমদাদুল হক মাসুদ সদস্য সচিব করে ৮ সদস্য বিশিষ্ট পিরোজপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করে তৎকালীন যুবদলের কেন্দ্রীয় কমিটি। পরবর্তীতে ২০২৪ সালের আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে বিভিন্ন অভিযোগে ওই কমিটির আহ্বায়ক মারুফ হাসান, যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান শেখ রুবেল ও রিয়াজ সিকদারকে সংগঠন থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি। পরে সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান তুষারকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com