Current Bangladesh Time
Wednesday May ২৭, ২০২৬ ৯:০৯ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » পিরোজপুরে বিয়ের বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হতাহত ২৫
২৮ June ২০২৫ Saturday ১২:৫১:৪৬ PM
Print this E-mail this

পিরোজপুরে বিয়ের বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হতাহত ২৫


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর শহরে বিয়ের বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় বাসে থাকা অন্তত ২৪ জন আহত হয়েছেন।

শুক্রবার বিকেল ৫টার দিকে শহরের নাজিরপুর সড়কের ব্রাহ্মণকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে পিরোজপুর শহর থেকে একটি বিয়ের বাস বরযাত্রী নিয়ে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে যাচ্ছিল। অপরদিকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নাজিরপুর থেকে পিরোজপুর আসার পথে ব্রাহ্মণকাঠি এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন বাসযাত্রী নিহত হন।

নিহত ওই যাত্রীর নাম হান্নান হাওলাদার। তিনি সদর উপজেলার টোনা ইউনিয়নের মূলগ্রাম এলাকার মো. কাদের হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে বিয়ের বাসটি পিরোজপুর শহর থেকে দূর্গাপুর যাওয়ার পথে ব্রাহ্মণকাঠি এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে যায়। আর অটোরিকশাটি দুমড়ে মুছড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন মারা যান এবং বাসে থাকা অন্তত ২৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নিজাম উদ্দিন বরিশালটাইমসকে বলেন, ‘একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। একই ঘটনায় আহত ২৪ জনকে চিকিৎসা দিয়েছি। তাদের মধ্যে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘সদর উপজেলার ব্রাহ্মণকাঠি এলাকায় একটি বিয়ের গাড়ি ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

পিরোজপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সেলিম হোসেন বরিশালটাইমসকে জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের জেলা হাসপাতালে নিয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে সর্বোচ্চ সহযোগিতা করছে। আহতদের থেকে উন্নত চিকিৎসার জন্য সহায়তা করছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ বরিশালটাইমসকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক ও আমরা ঘটনাস্থলে গিয়ে আহত রোগীদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি। আহত রোগীদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থার করি। পিরোজপুর নাজিরপুর সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com