Current Bangladesh Time
Wednesday May ২৭, ২০২৬ ৯:১১ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » পিরোজপুরে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল
২ July ২০২৫ Wednesday ৪:৪৯:৪৮ PM
Print this E-mail this

পিরোজপুরে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে জেলা যুবদলের নতুন কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। বুধবার (২ জুলাই) দুপুরে শহরের পুরাতন ঈদগা মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে এক পথ সভায় মিলিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক ইকবাল আহমেদ সবুজ, সাবেক সহ-প্রচার সম্পাদক রাব্বি হোসেন বেপারী, সাবেক ত্রাণ সম্পাদক মো. আলামিন, কোষাধ্যক্ষ মো. মুসা, সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শফিউল হায়দার অপু, ধর্ম বিষয়ক সম্পাদক মো. নয়ন উপস্থিত ছিলেন।

পদবঞ্চিত নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দলের জন্য পরিশ্রম ও ত্যাগ স্বীকার করলেও নতুন কমিটিতে তাদের স্থান দেওয়া হয়নি। এতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা বলেন, ত্যাগী ও যোগ্য নেতাদের বাদ দিয়ে যদি অবৈধ বা অযোগ্য ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করা হয়, তাহলে তা দলকে ক্ষতিগ্রস্ত করবে।

পদবঞ্চিত নেতারা কেন্দ্রীয় যুবদলের কাছে সুষ্ঠু তদন্ত করে যোগ্যদের নিয়ে কমিটি পুনর্গঠনের দাবি জানান। এছাড়া তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে আগামীর নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান তারা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com