Current Bangladesh Time
Wednesday May ২৭, ২০২৬ ৯:১০ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » পিরোজপুরে সড়ক ও জনপদ বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
৮ July ২০২৫ Tuesday ৯:৫৬:২৬ PM
Print this E-mail this

পিরোজপুরে সড়ক ও জনপদ বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)-এর উচ্ছেদ অভিযানে রাস্তার পাশের অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) শহরের সিও অফিস মোড় থেকে পিরোজপুর রানিপুর মোড় পর্যন্ত এ অভিযান চালানো হয়। এসব এলাকার রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সওজ কর্তৃপক্ষ।

অভিযানে পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এবং পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী টি. এম. রাজিমুল আলীম রাজু-সহ সওজের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা এসব স্থাপনা সরিয়ে না নেওয়ায় বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের জমির সীমানা নির্ধারণ করে লাল দাগ দিয়ে চিহ্নিত করা হয়। এক সপ্তাহ আগে উচ্ছেদের বিষয়ে সতর্ক করা হয়েছিল। এর আগে শহরের কয়েকটি স্থানে দুইবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। আবারও অবৈধ স্থাপনা করা হলে জরিমানা এবং উচ্ছেদ—দুটোই করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com