Current Bangladesh Time
Wednesday May ২৭, ২০২৬ ৮:০১ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » পিরোজপুরে সড়কের পাশ থেকে হাত-পা বাঁ’ধা অবস্থায় নারী উদ্ধার
২০ July ২০২৫ Sunday ১০:৪৭:২৪ PM
Print this E-mail this

পিরোজপুরে সড়কের পাশ থেকে হাত-পা বাঁ’ধা অবস্থায় নারী উদ্ধার


পিরোজপুর প্রতিনিধি:

পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে হাত-পা বাঁধা অচেতন অবস্থায় ৩২ বছর বয়সী এক নারীকে সড়কের পাশ থেকে উদ্ধার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ।

রোববার (২০ জুলাই) বিকেলে উদ্ধার হওয়া ওই নারী বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। উদ্ধার হওয়া নারীর পুরো শরীরে মরিচের গুঁড়া লাগানো ছিল। এছাড়া তার পরিধেয় কাপড়ও ছেঁড়া ছিল।

পুলিশ জানিয়েছে ভুক্তভোগী ওই নারীর বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর দেড়টার দিকে গামছা দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ওই নারীকে আলামকাঠী গ্রামে পিরোজপুর-নাজিরপুর সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হয়।

ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন কি না এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে হাসপাতালে ভর্তি ওই নারীর ডাক্তারি পরীক্ষা করা হচ্ছে।

ভুক্তভোগী নারী জানিয়েছেন, বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুর থেকে অটোরিকশাযোগে নাজিরপুর যাচ্ছিলেন। পথে বাইপাস এলাকায় চার জন অটোরিকশাটিতে উঠে তার চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে তাকে আবার অচেতন অবস্থায় সড়কের পাশে ফেলে রাখে। এছাড়া তিনি আর কিছুই জানাতে পারেননি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে পুলিশ সদস্যরা ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। ওই নারীর ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর বলা যাবে তিনি ধর্ষণের শিকার হয়েছেন কিনা। এছাড়া বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com