Current Bangladesh Time
Wednesday May ২৭, ২০২৬ ৫:৪২ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » পিরোজপুর হাসপাতালে চিকিৎসক সংকট, রেফারেই ভরসা
৭ August ২০২৫ Thursday ৮:৪৮:১৯ PM
Print this E-mail this

পিরোজপুর হাসপাতালে চিকিৎসক সংকট, রেফারেই ভরসা


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসক ও জনবল সংকট চরমে উঠেছে। ১০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন ৭০০-৮০০ রোগী চিকিৎসা নিতে এলেও চিকিৎসক স্বল্পতায় কার্যত সেবা পেতে হিমশিম খাচ্ছেন সবাই। রোগীদের অভিযোগ, হাসপাতালটি যেন এখন রীতিমতো ‘রেফার সেন্টার’ হয়ে দাঁড়িয়েছে।

চিকিৎসার আশায় ছুটে আসা সাধারণ রোগীদের বরিশাল কিংবা খুলনায় পাঠিয়ে দেওয়া হচ্ছে নিয়মিত। চিকিৎসক না পেয়ে অনেকেই বাধ্য হয়ে চলে যাচ্ছেন প্রাইভেট ক্লিনিকে। সরকারিভাবে ওষুধ সরবরাহ থাকলেও রোগীরা তা হাতে পাচ্ছেন না—বাইরের দোকান থেকেই কিনে নিতে হচ্ছে।

হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত হলেও নতুন ভবনে লিফটসহ বিভিন্ন সমস্যার কারণে এখনো হস্তান্তর হয়নি। এতে স্থানীয়দের মধ্যে অসন্তোষ বাড়ছে।

তথ্য অনুযায়ী, পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসক ও কর্মকর্তার ৩৫টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১৫ জন। ১৭টি কনসালট্যান্ট পদের মধ্যে আছেন কেবল ৪ জন। সার্জারি, চক্ষু, এনেস্থেশিয়া ও ডেন্টাল বিভাগে নেই কোনো কনসালট্যান্ট।

শুধু চিকিৎসক নয়, সেবিকা ও কর্মচারী সংকটও প্রকট। পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য যেখানে অন্তত ২৪ জন কর্মী প্রয়োজন, সেখানে কর্মরত আছেন মাত্র ৪ জন। কিছু আউটসোর্সিং কর্মী থাকলেও তা প্রয়োজন মেটাতে পারছে না।

গত বুধবার হাসপাতাল ঘুরে দেখা যায়, চিকিৎসক সংকটে রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন না। কেউ কেউ দিনের পর দিন ডাক্তার না দেখেই ফিরে যাচ্ছেন। শিশু ওয়ার্ডে ভর্তি এক অভিভাবক রিতু রায় বলেন, ‘প্রতিদিন একবার একজন ডাক্তার এসে দেখে যান।

এরপর আর কেউ আসেন না।’ আউটডোরে চিকিৎসা নিতে আসা রিজিয়া আক্তার জানান, একজন ডাক্তার দেখাতে তিন ঘণ্টার বেশি সময় লেগেছে। ভর্তি রোগীর স্বজন তানভীর হোসেন বলেন, ‘সামান্য আঘাত নিয়ে এলেও জরুরি রোগীকেও বাইরে পাঠিয়ে দিচ্ছে।’

রোগী আজিজুল হক বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা করুণ, বাথরুম ব্যবহার করাই অসম্ভব।’ জ্বর নিয়ে ভর্তি হামীম নামে এক তরুণ বলেন, ‘তিন দিনে মাত্র একবার ডাক্তার এসেছে। দুর্গন্ধে বেডে বসা যায় না।’

অপারেশনের অপেক্ষায় থাকা আমজাদ হাওলাদার বলেন, ‘বেড না পেয়ে ফ্লোরে থাকতে হচ্ছে। যারা নিচে থাকে, তাদের খাবারও দেওয়া হয় না।’ পিরোজপুরের সিভিল সার্জন মো. মতিউর রহমান বলেন, ‘জেলায় মোট আটটি হাসপাতাল রয়েছে, সেখানে ডাক্তার ও জনবল সংকট রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি, দ্রুত সমাধান হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com