Current Bangladesh Time
Wednesday May ২৭, ২০২৬ ৫:৪২ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » পিরোজপুরে সাবেক সাবরেজিস্ট্রার ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
১২ August ২০২৫ Tuesday ৯:৩২:১০ PM
Print this E-mail this

পিরোজপুরে সাবেক সাবরেজিস্ট্রার ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে সাবেক সাবরেজিস্ট্রার আবদুর রব ও তাঁর স্ত্রী নাছরিন আক্তারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার সকালে দুদকের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন বাদী হয় মামলাটি করেন। 

দুদক সূত্র জানায়, নাছরিন আক্তার ২০২৪ সালের ২২ এপ্রিল কমিশনের সরবরাহ করা ফরমে সম্পদ বিবরণী দাখিলের সময় ৬৬ লাখ ৫০ হাজার ৪০৪ টাকা সম্পদের তথ্য গোপন করেছেন। অনুসন্ধানে জানা যায়, তাঁর নামে ২ কোটি ৯৫ লাখ ৯১ হাজার ৯০ টাকা ৬০ পয়সা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে, যা তাঁর বৈধ আয়ের চেয়ে ২ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ৭০২ টাকা বেশি। 

অভিযোগে বলা হয়, নাছরিন আক্তারের স্বামী আবদুর রব সাবরেজিস্ট্রার হিসেবে কর্মরত অবস্থায় সরকারি ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেন এবং সেই অর্থ স্ত্রীর নামে বিনিয়োগ করেন। এ ছাড়া অর্থের উৎস ও মালিকানা গোপন করার লক্ষ্যে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিংয়েরও অভিযোগ রয়েছে। 

দুদকের অনুসন্ধানে দেখা যায়, আবদুর রব ২০০৯ সালে সাবরেজিস্ট্রার পদে যোগদানের আগে একজন কলেজশিক্ষক ছিলেন এবং তাঁর নামে সম্পদের পরিমাণ ছিল অল্প। কিন্তু চাকরিকালে তাঁর নিজের ও তাঁর স্ত্রীর নামে বিপুল সম্পদ অর্জিত হয়। নাছরিন আক্তার শিক্ষকতা ও ব্যবসা করার দাবি করলেও ব্যবসার কোনো বৈধ উৎস বা প্রমাণপত্র উপস্থাপন করতে পারেননি। 

মামলার বাদী জেলা দুদকের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন বলেন, আসামিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, তথ্য গোপন, ক্ষমতার অপব্যবহার ও মানি লন্ডারিংয়ের পর্যাপ্ত প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাই তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com