পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও বিশ্ববিদ্যালয় কর্মচারী আটক
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. ফাহাদুজ্জামান ওরফে রায়হানকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। রায়হান বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী পদে কর্মরত। তিনি ভান্ডারিয়া উপজেলার সিংহখালি গ্রামের মহাসিন জমাদ্দারের ছেলে।
এ বিষয়ে পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের জানান, রায়হান নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ১৫ আগস্টকে কেন্দ্র করে রায়হান নাশকতার চেষ্টা করেছিল। এ বিষয়ে রায়হানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশ সুপার।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ