Current Bangladesh Time
Wednesday May ২৭, ২০২৬ ২:০৩ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাকেরগঞ্জ » সংবাদ শিরোনাম » বাকেরগঞ্জের সাবেক মেয়র ও আ.লীগ নেতা লোকমান হোসেন ডাকুয়া গ্রেপ্তার 
২৬ August ২০২৫ Tuesday ৮:৩৯:৫৭ PM
Print this E-mail this

বাকেরগঞ্জের সাবেক মেয়র ও আ.লীগ নেতা লোকমান হোসেন ডাকুয়া গ্রেপ্তার 


বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লোকমান হোসেন ডাকুয়া বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মৃত করিম ডাকুয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে লোকমান হোসেন ডাকুয়াসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়ামতি ইউনিয়নের খাস মহেশপুর গ্রামের ব্যবসায়ী মো. নজরুল ইসলামের কাছে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময়ে তাকে ভয় ভীতি দেখানো হয়। 

গত বছর ৭ জুলাই লোকমান হোসেন ডাকুয়াসহ, আওয়ামী লীগের অর্ধশত লোকজন উপস্থিত হয়ে নজরুল ইসলামের পথরোধ করে। পরে দেশীয় অস্ত্র নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নজরুল ইসলাম কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা হিসেবে নিয়ে যায়। এ ঘটনায় আওয়ামী লীগের ২৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০/৩৫ জনের বিরুদ্ধে চলতি বছরের ১২ জুন নজরুল ইসলাম মামলা করেন।

বাকেরগঞ্জ থানা ওসি আবুল কালাম আজাদ বলেন, নিয়ামতি ইউনিয়নের নজরুল ইসলাম নামে এক ব্যক্তি বিস্ফোরক আইনে মামলা করেন। ওই মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া এজাহারভুক্ত আসামি ছিলেন। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com