Current Bangladesh Time
Wednesday May ২৭, ২০২৬ ৪:৩৯ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » পিরোজপুরে বাধায় পণ্ড মুক্তিযোদ্ধা সংসদের পরিচিতি সভা
২৯ August ২০২৫ Friday ১২:৪৫:৩৮ PM
Print this E-mail this

পিরোজপুরে বাধায় পণ্ড মুক্তিযোদ্ধা সংসদের পরিচিতি সভা


পিরোজপুর প্রতিনিধি:

এক পক্ষের বাধায় পণ্ড হয়েছে পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে সভা শুরু হলে নবগঠিত কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বাধা দেয় অপর অংশ। ফলে তা পণ্ড হয়ে যায়।

গত মাসে পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় সংসদ। এ কমিটিতে রয়েছে আহ্বায়ক শহিদুল হক চান, যুগ্ম আহ্বায়ক ওবায়দুল কবির বাদল এবং সদস্য সচিব আব্দুর রাজ্জাক মুনান।

জেলার সাত উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্বদানকারী অর্ধশতাধিক মুক্তিযোদ্ধার অংশগ্রহণে সকাল সাড়ে ১০টায় শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের তৃতীয় তলায় কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে পরিচিতি সভা শুরু হয়।

এরপর কমিটিতে আওয়ামী লীগের লোকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে অভিযোগ এনে দুপুর পৌনে ১২টার দিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক আব্দুস সালাম বাতেনের নেতৃত্বে ২৫-৩০ জন নবগঠিত কমিটির বিভিন্ন সদস্যের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে হট্টগোল শুরু করে। এ ঘটনার পর পরিচিতি সভায় অংশ নেওয়া মুক্তিযোদ্ধারা সভাস্থল ত্যাগ করলে সভা পণ্ড হয়ে যায়।

হট্টগোলের বিষয়টি স্বীকার করে আব্দুস সালাম বাতেন বলেন, আহ্বায়ক কমিটিতে সদস্য সচিব হিসেবে আমার নাম ছিল। তবে কেন্দ্রীয় সংসদকে ম্যানেজ করে আমাকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া এ কমিটিতে বেশ কিছু লোককে সদস্য করা হয়েছে যারা সরাসরি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত।

নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক ওবায়দুল কবির বাদলও একাধিক সদস্যের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেন।

তিনি বলেন, নতুন কমিটির অনেকই মুক্তিযোদ্ধা ছিলেন না। এছাড়া এদের মধ্যে কেউ কেউ আগে মুক্তিযোদ্ধা সংসদে দায়িত্বে পালনের সময় আর্থিক অনিয়ম করেছিল। তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। এসব কারণে কমিটির যুগ্ম আহ্বায়ক করার পরও কমিটি প্রত্যাখ্যান করেছি।

তবে সব অভিযোগ অস্বীকার করে কমিটির আহ্বায়ক চান বলেন, কেন্দ্রীয় সংসদ পিরোজপুরে এসে যাচাই বাছাই করেই এ কমিটি অনুমোদন দিয়েছে। এক্ষেত্রে প্রভাব বিস্তারের কোন সুযোগ ছিল না।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com