Current Bangladesh Time
Sunday May ৩১, ২০২৬ ১০:২৭ AM
Barisal News
Latest News
Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন
১৩ October ২০২৫ Monday ১:৪৮:৫৪ PM
Print this E-mail this

ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন


ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপি স্থানীয় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছে। আজ কাঠালিয়া প্রেসক্লাবের সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ঝালকাঠি-১ (কাঠালিয়া- রাজাপুর) সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকতের উপর হামলার প্রতিবাদে বিচারের দাবিতে উপজেলা বিএনপি এ সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি নেতা গোলাম আজম সৈকত।
তিনি অভিযোগ করেন, ঝালকাঠি-১ (কাঠালিয়া- রাজাপুর) সংসদীয় আসনে আমি বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী। আমার জনপ্রিয়তায় ক্ষুব্ধ হয়ে কেন্দ্রীয় বিএনপি’র ধর্মবিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল ও তার দলবল রাজাপুর উপজেলার সোনালি মোড় নামক স্থানে আমার উপরে হামলা চালায়। এ হামলায় আমার ১০ জন নেতাকর্মী আহত হয়। তারা অনেকেই এখন ঝালকাঠি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বক্তারা হামলার তীব্র প্রতিবাদ,নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন কিছলু সিকদার, মাস্টার মিজানুর রহমান, বিএনপি নেতা মোঃ খাইরুল আমিন খোকন, সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অনেকে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বাড়ছে এইচআইভি সংক্রমণ, আক্রান্তদের বড় অংশ তরুণ
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো:স্পীকার
বরিশালে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত
দুমকিতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ আহত
বরিশালে ঈদের জামাতে জনতার ঢল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com