Current Bangladesh Time
Sunday May ৩১, ২০২৬ ৯:৪৮ AM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » আমতলীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১
১৩ October ২০২৫ Monday ১:৫৯:৪৫ PM
Print this E-mail this

আমতলীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১


আমতলী (বরগুনা) প্রতিনিধি:

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় সোহাগ হাওলাদার (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলচালক সাইদুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আমতলী উপজেলার পশ্চিম চিলা গ্রামের বাসিন্দা সোহাগ হাওলাদার একটি কাজে গতকাল রাতে মোটরসাইকেলে পটুয়াখালী যাচ্ছিলেন। পথে শাখারিয়া বাসস্ট্যান্ডে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ভ্যানগাড়ির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মোটরসাইকেলটি সড়কের পাশে ছিটকে পড়লে সোহাগ হাওলাদার ও সাইদুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহাগ হাওলাদারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইদুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সোহাগ হাওলাদারের বাবা মজিবর হাওলাদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আল্লাহ মোর সাথে এ কী করল? আমি নাতি-নাতনিদের কীভাবে পালব?’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. সাইদুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। নিহতের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। স্বজনেরা ওই হাসপাতাল থেকেই মরদেহ গ্রহণ করবেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বাড়ছে এইচআইভি সংক্রমণ, আক্রান্তদের বড় অংশ তরুণ
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো:স্পীকার
বরিশালে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত
দুমকিতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ আহত
বরিশালে ঈদের জামাতে জনতার ঢল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com