Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ১১:৪৪ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » পিরোজপুরে কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হা*ম*লায় আ*হ*ত জামায়াত নেতা
১৬ October ২০২৫ Thursday ১০:৪৪:০৫ PM
Print this E-mail this

পিরোজপুরে কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হা*ম*লায় আ*হ*ত জামায়াত নেতা


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে জামায়াতের এক নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মাসুম বিল্লাহ (৫০)। তিনি ওই এলাকার বাসিন্দা ও শংকরপাশা ইউনিয়নের জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, গতকাল বিকেলে পিরোজপুর শহরের টাউনক্লাব রোডে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জামায়াত। সেখান থেকে বাড়ি ফেরার পথে গতকাল সন্ধ্যা ৭টার দিকে বাঁশবাড়িয়া গ্রামে নিজ বাড়ির অদূরে মাসুম বিল্লাহকে পেছন থেকে ঘিরে ধরে ১০ থেকে ১২ জন। এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন মাসুমকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁকে পিরোজপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসিফ হোসেন বলেন, মাসুম বিল্লাহর মাথায় গুরুতর জখম পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুম বিল্লাহ বলেন, ‘পেছন থেকে আমার মাথার ওপর প্রথমে কোপ দিয়েছে দুর্বৃত্তরা। মাথা থেকে রক্ত বের হওয়ার পরে এলোপাতাড়ি আরও দুটি কোপ দিয়েছে তারা। এটা পূর্বশত্রুতা ও পরিকল্পিতভাবে আমাকে আক্রমণ করেছে। আমি বিচার চাই।’

মাসুম বিল্লাহর স্ত্রী আঁখি খানম বলেন, ‘আমি হামলাকারীদের চিনি, তারা একই এলাকার লোক। অনেক আগে থেকেই তাদের সঙ্গে আমাদের জমিজমাসংক্রান্ত বিষয়ে বিরোধ চলছে। আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে তারা।’

এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com