Current Bangladesh Time
Monday July ১৩, ২০২৬ ১১:৪২ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » পিরোজপুরে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন
১৭ October ২০২৫ Friday ১১:৪৮:০৯ PM
Print this E-mail this

পিরোজপুরে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন


 পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে চলছে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কার্যক্রম। শুক্রবার সকালে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সওগাতুল ইসলাম সগীর, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি সাফায়েত হোসেন রিপন, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক এলিজা শারমিন মুন্নি এবং বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতারা।  

বক্তারা বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের একত্রিত করতে হবে।

এ জন্য দল নতুন সদস্য সংগ্রহ এবং পুরনো সদস্যদের নবায়ন করার উদ্যোগ নিয়েছে। ’

প্রতিটি ফরম সংগ্রহের জন্য আবেদনকারীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ২০ টাকা করে। এর মাধ্যমে আবেদনকারীদের দলের প্রতি আলাদা মমত্ববোধ ও টান সৃষ্টি হয় বলে জানান বক্তারা। তবে এই কার্যক্রমে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত কেউ যাতে অন্তর্ভুক্ত হতে না পারে সেদিকে খেয়াল রাখার জন্য নেতকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে বিএনপির প্রস্তুতি, নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com