Current Bangladesh Time
Friday May ৮, ২০২৬ ১১:২১ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » সাঁকো দিয়ে ব্রীজ পারাপার: রাজাপুর-কাউখালী-ঝালকাঠি যান চলাচল বন্ধ, ৬ বছর ধরে ভোগান্তি, ব্রিজ ভেঙে
২২ October ২০২৫ Wednesday ১০:৪১:৩২ PM
Print this E-mail this

সাঁকো দিয়ে ব্রীজ পারাপার: রাজাপুর-কাউখালী-ঝালকাঠি যান চলাচল বন্ধ, ৬ বছর ধরে ভোগান্তি, ব্রিজ ভেঙে


রহিম রেজা, রাজাপুর সাংবাদিক ক্লাব:


ঝালকাঠির রাজাপুরে গাছবাহী নৌকার ধাক্কায় ২২৫ ফুট দীর্ঘ একটি আইরন ব্রিজ ভেঙে পড়েছে। ১১ ডিসেম্বর ২০১৯ ভোরে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের তালুকদার হাট সংলগ্ন সন্ধ্যা নদীতে ভেঙে পরে।

দুর্ঘটনার পর থেকে ৬ বছর ধরে ব্রিজটি সংস্কার বা পুনর্নির্মাণ না হওয়ায় রাজাপুর ও পাশের কাউখালী উপজেলা এবং ঝালকাঠি সদর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। যাত্রীবাহী গাড়ি, মোটরসাইকেলসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় অন্তত ৩০ গ্রামের মানুষ। বিশেষ করে এলাকার সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী প্রতিদিন যাতায়াতে চরম ভোগান্তি পোহাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজটির ওপর দিয়ে প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয় শ মানুষ চলাচল করতেন। এই পথে হাট-বাজারে বিক্রির জন্য কৃষিপণ্যসহ নানা পণ্য পরিবহন করা হতো।

স্থানীয়রা জানান, নদীটি দিয়ে নিয়মিত বালুবাহী জাহাজ চলাচল করে। এসব জাহাজের ধাক্কায় কয়েক মাস আগে থেকেই ব্রিজের মাঝামাঝি অংশে ফাটল দেখা দেয়। ২০১৯ সালের ১১ ডিসেম্বর ভোরে একটি গাছবাহী নৌকা ব্রিজের পিলারে ধাক্কা দিলে মাঝের অংশ ভেঙে নদীতে পড়ে যায়। এ সময় নৌকাটি ব্রিজের নিচে চাপা পড়ে গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা, জাহিদুল ইসলাম, আবু ইউসুফ, আনোয়ার মিলন ও মামুনসহ অনেকে জানান, বারবার সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি অবহিত করা হলেও এখন পর্যন্ত স্থায়ী সমাধান মেলেনি। দ্রুত ব্রিজ নির্মাণ না হলে এলাকার পণ্য পরিবহন ও মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com