Current Bangladesh Time
Monday December ৮, ২০২৫ ৭:৪১ AM
Barisal News
Latest News
Home » জাতীয় » সাগর-নদীতে জাটকা ইলিশ ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু
১ November ২০২৫ Saturday ১২:৩১:৫৪ PM
Print this E-mail this

সাগর-নদীতে জাটকা ইলিশ ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু


আমাদের বরিশাল ডেস্ক:

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণের লক্ষ্যে উপকূলসহ সারাদেশের সব সাগর ও নদীতে শুক্রবার (৩১ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা ইলিশ ধরার ওপর ৮ মাসের নিষেধাজ্ঞা। শনিবার (১ নভেম্বর) থেকে ৩০ জুন পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা।

নিষেধাজ্ঞা চলাকালে ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের জাটকা ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় ও মজুত সম্পূর্ণভাবে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। আইন অমান্য করলে একজন জেলে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।


পটুয়াখালী জেলা  মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সম্পদ রক্ষায় জাটকা নিধন বন্ধ করা জরুজেলা  প্রশাসন, কোস্টগার্ড, নৌপুলিশ ও মৎস্য বিভাগের সমন্বয়ে সাগর ও নদীতে কঠোর নজরদারি ও অভিযান চলবে। অবরোধ সফল করতে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। তিনি আরও জানান, নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা দিতে সরকার ভিজিএফ কর্মসূচি হাতে নিয়েছে। এতে জেলার নিবন্ধিত ৮৯ হাজার জেলে ৪ মাস ধরে প্রতি মাসে ৪০ কেজি করে চাল পাবেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা শুরুর প্রাক্কালে জাটকা বিপণন কার্যক্রম সচল রাখতে পুরাতন সিন্ডিকেট আবারও সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছে। তবে জেলা মৎস্য অফিস জানিয়েছে, অবৈধ এই সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মাঠে রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।


মৎস্য কর্মকর্তারা বলছেন, আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। জাটকা ধরা, বিক্রি বা পরিবহনে জড়িত যে-ই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মার্কিন নাগরিকের সেই মামলায় শওকত মাহমুদ গ্রেপ্তার 
জাতীয় নির্বাচনে ভোটের সময় এক ঘণ্টা বাড়াল ইসি
মেডিকেল বোর্ডের ‘সবুজ সংকেত’র অপেক্ষায় এয়ার অ্যাম্বুলেন্স
রবিবার থেকে বার্ষিক পরীক্ষা নেবেন প্রাথমিকের শিক্ষকরা
বেগম খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স: কাতার দূতাবাস
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com