Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৬:২২ PM
Barisal News
Latest News
Home » আমতলী » তালতলী » বরগুনা » বরগুনা সদর » বরগুনা-১ আসন: বিএনপির মনোনয়ন না পেলেও নির্বাচন করবেন মতিয়ার
৮ November ২০২৫ Saturday ১২:৫১:৩৪ PM
Print this E-mail this

বরগুনা-১ আসন: বিএনপির মনোনয়ন না পেলেও নির্বাচন করবেন মতিয়ার


আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনা-১ (সদর, আমতলী ও তালতলী) আসনে বিএনপির মনোনয়ন না পেলেও নির্বাচন করবেন বলে জানিয়েছেন মতিয়ার রহমান তালুকদার। স্থানীয়রা বলছেন, বিদ্রোহী প্রার্থী নির্বাচনে অংশ নিলে এ আসনে বিএনপির জয় পাওয়া কঠিন হবে।

জানা যায়, এই আসনে (তৎকালীন বরগুনা-৩) ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মতিয়ার রহমান তালুকদার। তিনি বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থী মজিবুর রহমান তালুকদারের কাছে অল্প ভোটে হেরে যান। ২০০১ সালে সাড়ে তিন হাজার ভোটে মতিয়ারকে পরাজিত করে এমপি নির্বাচিত হন শেখ হাসিনা। ওই নির্বাচনে শেখ হাসিনা ৩টি আসন থেকে নির্বাচিত হওয়ায় এই আসনটি ছেড়ে দেন। ওই সময় বিএনপি সরকার গঠনের পর তিন মাসের মধ্যে এ আসনে উপনির্বাচন দেওয়া হয়। এ সময় মতিয়ার বিএনপি থেকে মনোনয়ন নিয়ে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বরগুনার ৩টি আসনকে ভেঙে করেন ২টি। বর্তমানে বরগুনা-১ (সদর, আমতলী ও তালতলী) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৮৭৪ জন।

মাতিয়ার বলেন, ১৯৮৮ থেকে আমি আমতলী ও তালতলী উপজেলাকে নিজের মতো করে সাজিয়েছি। তাই সাধারণ জনগণ আমার দিকে তাকিয়ে রয়েছে। বরগুনা সদরের চেয়ে এ দুটি উপজেলায় ভোটারের সংখ্যা অনেক বেশি। তার দাবি, এ দুটি উপজেলার সাধারণ ভোটার তাকেই জয়যুক্ত করবেন।

বিএনপির জেলা কমিটির সাবেক সদস্য মতিয়ার জানান, নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত তিনি দলীয় মনোনয়নের অপেক্ষায় থাকবেন। এর মধ্যে অন্য দল থেকেও মনোনয়ন পেতে লবিং চালিয়ে যাবেন। 

তিনি আরও জানান, দলীয় হাইকমান্ড কিছু আসনে মনোনয়ন পুনর্বিবেচনা করবে বলে তিনি জেনেছেন। তাই তিনি আশা করছেন, শেষ পর্যন্ত নিজ দল থেকেই মনোনয়ন পাবেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com