Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ৯:০৪ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » পিরোজপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা
১৩ November ২০২৫ Thursday ৭:২০:৪৪ PM
Print this E-mail this

পিরোজপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করেছে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটেছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলামসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসী জানান, বুধবার রাত প্রায় দেড়টার দিকে সদর উপজেলার কদমতলা ইউনিয়নের গ্রামীণ ব্যাংক শাখায় বাহিরের জানালা, দরজা ও অন্যান্য স্থানে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এ সময় জানালা ও জানালার গ্রিলে আগুন ধরিয়ে দিলে ব্যাংকের নৈশপ্রহরী (কেয়ারটেকার) হাসিব (৩৪) ডাক-চিৎকার দিলে স্থানীরা এগিয়ে আসেন। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কদমতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলিম হোসেন বলেন, ব্যাংকের নৈশপ্রহরীর চিৎকারে আমিসহ এলাকাবাসী ও স্থানীয় বাজারের ব্যবসায়ীরা ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ব্যাংকের নৈশপ্রহরী হাসিব আমাদের জানান- অন্ধকারের মধ্যে কয়েকজন ব্যক্তি এসে আগুন দেওয়ার চেষ্টা করে। তাদের কাউকে চেনা যায়নি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলামকে কয়েকবার মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com