Current Bangladesh Time
Saturday October ১০, ২০২৬ ২:০৮ AM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » নেছারাবাদে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
২০ November ২০২৫ Thursday ১২:৩৩:১৮ PM
Print this E-mail this

নেছারাবাদে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার


নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৮ নম্বর সমুদয় কাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. হুমায়ুন কবির ব্যাপারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর শেহাংগল বাজার থেকে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্র জানায়, হুমায়ুন কবির ব্যাপারী সমুদয় কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। আজ বুধবার সকালে চেয়ারম্যানের স্ত্রী ফিরোজা বেগম আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন। তবে এ বিষয়ে পিরোজপুর ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও মন্তব্য পাওয়া যায়নি।

চেয়ারম্যানের স্ত্রী ফিরোজা বেগম বলেন, ‘মঙ্গলবার বিকেলে তিনি বাসা থেকে বের হয়ে বাজারে পরিষদের কিছু কাজ করছিলেন। এমন সময় কয়েকজন এসে তাঁর পরিচয় নিশ্চিত করে তাঁকে তুলে নিয়ে যায়। আমার স্বামীর কোনো অপরাধ নেই। তাঁকে পিরোজপুর ডিবি অফিসে নেওয়া হয়েছে। তাঁর সঙ্গে কয়েকবার ফোনে কথা হয়েছে।’ 

এ বিষয়ে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ অমল মিস্ত্রী বলেন, ‘শুনেছি মঙ্গলবার শেহাংগল বাজার থেকে ডিবি পরিচয়ে চেয়ারম্যান সাহেবকে তুলে নেওয়া হয়েছে। তিনি এখন পিরোজপুরে আছেন।’ ইউপি সচিব সুবাস মিস্ত্রী বলেন, ‘মঙ্গলবার বিকেলে ডিবি পুলিশ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে। তবে কোন কারণে তাঁকে নেওয়া হয়েছে, তা জানি না।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও: কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির
বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির মৃত্যু
বরিশালে ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com