Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ৩:৩০ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » অঙ্গীকারনামা লিখে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা
১৪ January ২০২৬ Wednesday ৬:৫১:০৮ PM
Print this E-mail this

অঙ্গীকারনামা লিখে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে ছাত্রলীগ থেকে অব্যাহতি নিয়ে জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন মো. আতিকুর রহমান খান হৃদয় নামের এক নেতা। আজ বুধবার (১৪ জানুয়ারি) স্ট্যাম্পে অঙ্গীকারনামার মাধ্যমে তিনি ছাত্রলীগ থেকে অব্যাহতি নেন এবং বিএনপির সঙ্গে কাজ করার ঘোষণা দেন। আতিকুর রহমান খান হৃদয় পিরোজপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বড় কলিশাখালী এলাকার আব্দুল হান্নান খান ও আয়েশা সিদ্দিকার বড় ছেলে।

আতিকুর রহমান খান হৃদয় বলেন, ‘আমাকে জোরপূর্বক ২০১৬-১৭ সালে বাংলাদেশ ছাত্রলীগ পিরোজপুর পৌর শাখার কমিটিতে সহসভাপতি পদে অন্তর্ভুক্ত করা হয়। আমি ওই সংগঠনে ২০১৯-২০ সাল পর্যন্ত অন্তর্ভুক্ত ছিলাম। এর পর থেকে আমি ছাত্রলীগের কোনো কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলাম না। বর্তমানে আমি জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগদান করে বিএনপির পক্ষে কাজ করতে চাই।’

আতিকুর রহমান খান হৃদয়ের বাবা আব্দুল হান্নান খান বলেন, ‘আমার ছেলে হৃদয় কখনোই ছাত্রলীগ বা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিল না। কিন্তু বর্তমানে আমরা খুব মানবেতর জীবন যাপন করছি। এর একমাত্র কারণ হচ্ছে, প্রতিনিয়তই আমার ছেলেকে খুঁজতে বাসায় পুলিশ প্রশাসনের লোকজন আসে; যা আমাদের কাছে অত্যন্ত বিব্রতকর। আমার ছেলে কোনো মামলার আসামি না, কোনো আওয়ামী লীগ নেতা না। আমরা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী। তাই আমার ছেলে সম্পূর্ণভাবে বিএনপিতে যোগ দিয়ে বিএনপির পক্ষে কাজ করতে চায়।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com