Current Bangladesh Time
Sunday May ৩১, ২০২৬ ৩:১৯ AM
Barisal News
Latest News
Home » দশমিনা » পটুয়াখালী » দশমিনায় ভাতিজার হামলায় চাচা গুরুতর আহত
২৯ March ২০২৬ Sunday ১১:০৩:১৭ AM
Print this E-mail this

দশমিনায় ভাতিজার হামলায় চাচা গুরুতর আহত


দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি:


পটুয়াখালীর দশমিনা উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ভাতিজার দেশীয় অস্ত্রের আঘাতে চাচা গুরুতর আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আমতলা বাজারে এ ঘটনা ঘটে।
আহত আলাউদ্দিন সরদার ওই ইউনিয়নের মৃত খালেক সরদারের ছোট ছেলে। তাকে প্রথমে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, খালেক সরদার জীবিত অবস্থায় একটি গ্রামীণ টাওয়ার স্থাপনের জন্য জমি দেন। ওই টাওয়ার থেকে প্রাপ্ত অর্থ তিন ভাইয়ের মধ্যে ভাগ হওয়ার কথা থাকলেও গত দুই বছর ধরে বড় দুই ভাই খলিল সরদার ও সহিদ সরদার ওই অর্থ ভোগ করে আসছিলেন। শনিবার সন্ধ্যায় আলাউদ্দিন সরদার তার প্রাপ্য অংশ চাইতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে সহিদ সরদারের ছেলে রেজাউল ঘটনাস্থলে এসে আলাউদ্দিন সরদারের মাথায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শী শহিদুল আলম মোল্লা জানান, তার দোকানের সামনে তিন ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক চলছিল। এ সময় রেজাউল এসে হঠাৎ আলাউদ্দিন সরদারের মাথায় আঘাত করেন।
আহত আলাউদ্দিন সরদার অভিযোগ করে বলেন, তিনি দিনমজুর হিসেবে কাজ করেন এবং আর্থিকভাবে অসচ্ছল। প্রাপ্য টাকা চাইতে গেলে তাকে মারধর করা হয় এবং পরে ভাতিজা মাথায় আঘাত করে।
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বাড়ছে এইচআইভি সংক্রমণ, আক্রান্তদের বড় অংশ তরুণ
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো:স্পীকার
বরিশালে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত
দুমকিতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ আহত
বরিশালে ঈদের জামাতে জনতার ঢল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com