Current Bangladesh Time
Wednesday May ২৭, ২০২৬ ১০:৪৭ AM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » সরকারি উদ্যোগে পিরোজপুরের জাহাজ শিল্পে হতে পারে হাজারো কর্মসংস্থান
১৪ April ২০২৬ Tuesday ১:৩৪:৩১ PM
Print this E-mail this

সরকারি উদ্যোগে পিরোজপুরের জাহাজ শিল্পে হতে পারে হাজারো কর্মসংস্থান


নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গড়ে ওঠা সম্ভাবনাময় জাহাজ শিল্প এখন নানা সংকটের মুখে। উপকরণের অস্বাভাবিক দাম বৃদ্ধি ও যথাযথ উদ্যোগের অভাবে এখানকার প্রায় অর্ধশত ডকইয়ার্ড ঝুঁকির মধ্যে পড়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, সরকারি উদ্যোগ ও যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে এ শিল্পে হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি সম্ভব; এমনকি নির্মাণ করা যেতে পারে আন্তর্জাতিক মানের জাহাজ।

নদীমাতৃক জেলা পিরোজপুরের সাতটি উপজেলার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে সবচেয়ে সমৃদ্ধ নেছারাবাদ। বিগত দুই যুগেরও বেশি সময় ধরে এখানকার সন্ধ্যা নদীর দুই পাড়ে এসব ডকইয়ার্ড গড়ে উঠেছে। দেশের অন্যান্য স্থানের তুলনায় নির্মাণ খরচ কম হওয়ায় দূরদূরান্ত থেকে লোকজন এখানে নতুন জাহাজ নির্মাণ ও পুরোনো জাহাজ মেরামতের জন্য আসেন।

ডকইয়ার্ডগুলোতে কয়েক হাজার শ্রমিকের কর্মসংস্থান হলেও কাজের পরিবেশ নিয়ে রয়েছে শঙ্কা। কোনো ধরনের নিরাপত্তাব্যবস্থা ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন শ্রমিকরা। ফলে মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা, এমনকি প্রাণহানির ঘটনাও। তা ছাড়া প্রথাগত উপায়ে কাজ শিখলেও তাদের কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই।

ছারছীনা ডকইয়ার্ডের শ্রমিক সিরাজুল ইসলাম বলেন, ‘আমি চার বছর ধরে এখানে কাজ করছি। আগে ঢাকার নারায়ণগঞ্জে কাজ করতাম। পিরোজপুরে ছোট-বড় প্রায় অর্ধশত ডকইয়ার্ড রয়েছে। এসব ডকইয়ার্ডে আমরা ৮ থেকে ১০ হাজার শ্রমিক কাজ করি। আমরা ছোট-বড় অনেক জাহাজ তৈরি করি। কিন্তু আমাদের কোনো প্রশিক্ষণ নেই।’

তিনি আরও বলেন, ‘সরকারিভাবে আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারলে আমরা আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ করতে পারতাম এবং এখান থেকে প্রশিক্ষিত হয়ে শ্রমিকরা বিদেশে গিয়ে কাজ করতে পারত। এখানে শ্রমিকদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। এর আগে দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন শ্রমিক মারা গিয়েছিলেন।’

সম্ভাবনাময় এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উপব্যবস্থাপক এইচ এম ফাইজুর রহমান বলেন, ‘জেলায় ছোট-বড় মিলিয়ে প্রায় অর্ধশত ডকইয়ার্ড রয়েছে। এসব ডকইয়ার্ডে কর্মরত শ্রমিকদের উন্নত মানের প্রশিক্ষণসহ সরকারি পৃষ্ঠপোষকতা ও সহজ শর্তে ব্যাংকঋণ দেয়ার ব্যাপারে বিসিক সর্বদাই তৎপর। তবে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে এলে দ্রুত এ শিল্পের প্রসার ঘটত।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com