Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ১:২৭ AM
Barisal News
Latest News
Home » ক্যাম্পাস » বরিশাল » ঠিকাদারের বিল আদায় করিয়ে দিতে যান ছাত্রদল নেতা, প্রকৌশলীকে আক্রমণের অভিযোগ
১৮ May ২০২৬ Monday ১:৩১:৫১ PM
Print this E-mail this

ঠিকাদারের বিল আদায় করিয়ে দিতে যান ছাত্রদল নেতা, প্রকৌশলীকে আক্রমণের অভিযোগ


ক্যাম্পাস প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মো. মামুন অর রশিদের গায়ে চেয়ার ছুড়ে মারার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১ নম্বর সহসভাপতি মিনহাজুল ইসলাম।

গতকাল রোববার বিকেলে সহকারী প্রকৌশলীর কক্ষে এ ঘটনা ঘটে। ছাত্রদল নেতা মিনহাজের দাবি, ঘুষ না দেওয়ায় ঠিকাদারকে ১৩ মাস ঘুরাচ্ছিলেন প্রকৌশলী। তিনি সেটির সমাধান করতে গিয়েছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সাইফুল মুন্সি নামে এক ঠিকাদার বিশ্ববিদ্যালয়ের ‘বিজয় চব্বিশ হল’ প্রভোস্ট ও অজুখানার ইলেকট্রিক লাইনের কাজ করেন। সেই কাজের বিল বাবদ ২৮ হাজার টাকা চাইতে আসেন। কিন্তু বিলের বিষয়টি সুরহা না হওয়ায় ঠিকাদার ছাত্রদল নেতা মিনহাজকে নিয়ে প্রকৌশলী মামুনের দপ্তরে যান।

ঘটনার বর্ণনায় সহকারী প্রকৌশলী মামুনুর রশীদ বলেন, বিকেলে ঠিকাদার সাইফুল মুন্সি বিল চাইতে আসেন। প্রায় ২৮ হাজার টাকার বিলটি দিতে দেড় মাসের মতো সময় পার হয়েছে। সাইফুল তাঁর কাছে বিল চাইলে তিনি বলেছেন নিয়ম অনুযায়ী বিল পাবেন। এ সময় ছাত্রদল নেতা মিনহাজ বলেন, ‘বিল আজকেই দিতে হবে।’ তখন তাঁকে কক্ষ থেকে বের হয়ে যেতে বললে তিনি একটি চেয়ার ছুড়ে মারেন। তিনি অল্পের জন্য রক্ষা পান। ঘটনার সময় সহকারী রেজিস্ট্রার আনোয়ার শাহদাৎ সেখানে ছিলেন। তিনি তাঁকে সঙ্গে নিয়ে উপাচার্যের কাছে অভিযোগ দিয়েছেন।

তবে ববি ছাত্রদলের সহসভাপতি মিনহাজুল ইসলাম বলেন, তাঁরা নতুন ভিসিকে ফুল দিতে যাওয়ার সময় দেখেন একজন ঠিকাদার হইচই করছেন। ঠিকাদার জানান, ঘুষ না দেওয়ায় বিল আটকে রেখেছেন প্রকৌশলী মামুন। তিনি গিয়ে প্রকৌশলী মামুনকে বিলটি দিতে বলেন। কিন্তু মামুন তাঁকে কক্ষ থেকে বের করে দেন। চেয়ার ছুড়ে মারার কথা অস্বীকার করেন তিনি।

এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হুমায়ুন কবিরকে ফোনকল করা হলেও তিনি সাড়া দেননি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com