Home » উজিরপুর » বরিশাল » আইইবি নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত উজিরপুরের মুনিরুজ্জামান নয়ন
১৫ November ২০২৬ Sunday ১২:২৮:৩০ PM
আইইবি নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত উজিরপুরের মুনিরুজ্জামান নয়ন
নাজমুল হক মুন্না, উজিরপুর:
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর নির্বাচনে সম্মানী সহ-সাধারণ সম্পাদক (এএইচআরডি) পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন বরিশালের উজিরপুরের কৃতী সন্তান প্রকৌশলী মো. মুনিরুজ্জামান নয়ন।
গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত আইইবির নির্বাচনে সভাপতি পদে প্রকৌশলী খান মনজুর মোরশেদ এবং সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইয়ুম নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে জাতীয়তাবাদী হলুদ প্যানেলের অধিকাংশ প্রার্থী বিভিন্ন পদে বিজয়ী হয়েছেন।
নির্বাচিত প্রকৌশলী মো. মুনিরুজ্জামান নয়ন বর্তমানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অতিরিক্ত পরিচালক (হাইড্রোগ্রাফি) হিসেবে কর্মরত রয়েছেন। তিনি একজন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী। পাশাপাশি তিনি উজিরপুর আলহাজ্ব বিএন খান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করছেন।
উজিরপুরের কৃতী সন্তান মুনিরুজ্জামান নয়ন আইইবির গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় উপজেলাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। তাঁর এ বিজয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তাঁর কর্মজীবন ও নতুন দায়িত্বের সফলতা কামনা করেছেন এলাকাবাসী।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ, বরিশালে বিসিবি পরিচালক মিজানুরের কুশপুত্তলিকা দাহ
বরিশালে দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট: আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি