Current Bangladesh Time
Sunday November ১৫, ২০২৬ ১:৩৭ PM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » সাত দেশের কারীদের তিলাওয়াতে মুখর নেছারাবাদ, সম্মেলনে মুসল্লিদের ঢল
১৫ November ২০২৬ Sunday ১:২৭:৩১ PM
Print this E-mail this

সাত দেশের কারীদের তিলাওয়াতে মুখর নেছারাবাদ, সম্মেলনে মুসল্লিদের ঢল


নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পবিত্র কোরআনের সুমধুর তিলাওয়াতে এক অপূর্ব পরিবেশের সৃষ্টি হয় পিরোজপুরের নেছারাবাদে। বিশ্বের সাত দেশের খ্যাতিমান কারীদের কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনতে ষষ্ঠ আন্তর্জাতিক কিরাত সম্মেলনে সমবেত হন পাঁচ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি। তাঁদের তিলাওয়াতে মুগ্ধ হন উপস্থিত শ্রোতারা।

গতকাল শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উস্তাজুল কিরাত মরহুম হাফেজ কারী মো. সাইদুর রহমান ও মরহুমা হামিদা বেগমের স্মরণে হামিদা-সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে ষষ্ঠবারের মতো এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। হামিদা-সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শায়খ সাদ সাইফুল্লাহ মাদানী।

সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের সাত দেশের খ্যাতিমান কারীরা পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন। তাঁদের মধ্যে ছিলেন মিশরের কারী আবদেল নাসের হারাক, পাকিস্তানের কারী আনোয়ারুল হাসান বুখারী, আফগানিস্তানের কারী আব্দুল কবির হায়দারী, ইরানের কারী ওয়াহিদ খাজায়ী, দক্ষিণ আফ্রিকার কারী জোবায়ের বারদাঈ এবং বাংলাদেশের হাফেজ কারী মোহাম্মদ জাকারিয়া। এ ছাড়া স্থানীয় হাফেজ ও কারীরাও এতে অংশ নেন।

আয়োজকেরা জানান, মরহুম হাফেজ কারী মো. সাইদুর রহমান ও মরহুমা হামিদা বেগমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ধর্মপ্রাণ মানুষের মধ্যে পবিত্র কোরআনের তিলাওয়াত ছড়িয়ে দেওয়া এবং কোরআনের প্রতি ভালোবাসা ও অনুরাগ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে পাঁচ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটে। বিশ্ববরেণ্য কারীদের তিলাওয়াত শুনতে নারীদের জন্য রাখা হয় বিশেষ বসার ব্যবস্থা। মাঠের বিভিন্ন স্থানে স্থাপন করা হয় প্রজেক্টর। পাশাপাশি দূরদূরান্তের মানুষ যেন কোরআনের তিলাওয়াত শুনতে পারেন, সে জন্য উপজেলার বিভিন্ন এলাকায় মাইকের ব্যবস্থাও করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ, বরিশালে বিসিবি পরিচালক মিজানুরের কুশপুত্তলিকা দাহ
বরিশালে দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট: আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com