![]() বিএম কলেজঅধ্যক্ষকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন, দুই অধ্যক্ষকে ওএসডি
১৫ February ২০১৩ Friday ৭:০৫:০৯ PM
বরিশাল :: বরিশালের ব্রজমোহন (বিএম) কলেজের বিদায়ী এবং নবাগত দু অধ্যক্ষকে ওএসডি করেছে শিক্ষা মন্ত্রনালয়। ১৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রনালয়ের জেষ্ঠ্য সহকারি সচিব মোহাম্মদ নাসির উদ্দিন জনস্বার্থে এই আদেশ জারি করেন । সূত্র আরো জানায়, তাদের ওএসডি করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে বদলী করে ১৮ ফেব্রুয়ারীর মধ্যে যোগদান করার নির্দেশ দেওয়া হয়। এদিকে বিএম কলেজের অধ্যক্ষর উপর হামলার ঘটনায় বরিশাল বিভাগীয় কমিশনার নূরুল আমীনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নির্ভর যোগ্য সূত্রে জানাগেছে। এ ব্যাপারে বিভাগীয় কমিশনার নূরুল আমীন আমাদের বরিশাল ডটকমকে বলেন, তদন্ত কমিটি গঠনের কথা শুনেছি। তবে এখনো কোন কাগজপত্র হাতে পাইনি। রবিবার পেলে এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে। এ ব্যাপারে অধ্যক্ষ শংকর চন্দ্র দত্ত বলেন, ‘নতুন পদায়নের বিষয়টি বৃহস্পতিবার রাতে আমি মৌখিকভাবে জেনেছি। সরকার আমাকে যেখানে যোগদান করতে বলবে, সেখানেই যোগ দেব। আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই। সারা বছর ছাত্র পড়িয়ে জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এ সময় ছাত্রদের হাতে লাঞ্ছিত হব, তা কোনো দিন ভাবিনি।’ হামলাকারীদের বিচারের দাবিতে ১৪ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার দুপুর ১২টার দিকে নগরের জেলখানা মোড়ে সমাবেশ শেষে ছাত্রলীগের একাংশ মিছিল বের করে। পরে মিছিল থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। মিছিলে জেলা ও মহানগর ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকে দেখা যায়। একই দিন হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা ও মহানগর ছাত্রদল। উল্লেখ্য, আর্থিক অনিয়ম ও অডিট আপত্তিসহ বিভিন্ন কারনে গত ৩০ জানুয়ারী বুধবার শিক্ষা মন্ত্রণালয় অধ্যক্ষ ননী গোপাল দাসকে খুলনার বিএল কলেজের অর্থনীতি বিভাগে শাস্তিমুলক বদলী করে। ৩ ফেব্রুয়ারী রোববারের মধ্যে তাকে বিএল কলেজে যোগদানের জন্য নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। এ আদেশের খবর আসার সাথে সাথেই কর্মপরিষদের নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠে। অধ্যক্ষ ননী গোপাল দাস তার মেয়াদকালে বিএম কলেজের ছাত্র সংসদ (বাকসু)’র সংবিধান সংশোধন করে বরিশালের প্রভাবশালী এক নেতার অনুগত ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে বিকল্প ছাত্র কর্ম পরিষদ গঠন করে বিতকির্ত হয়ে পড়েন। বিতর্কিত এ কর্মপরিষদের মেয়াদ শেষ হওয়ার পর অধ্যক্ষ কৌশলে ওই কমিটি বাতিল করেননি, আবার মেয়াদও বৃদ্ধি করেননি। আর এ সুযোগে কর্মপরিষদের নেতারা কলেজের ছাত্র সংসদের কোটি কোটি টাকা বিভিন্ন খাতে খরচ দেখিয়ে তুলে নিয়েছেন। অধ্যক্ষকে বদলী করার পরপরই কলেজের ভবনে তালা লাহিয়ে আন্দোলনে নামে মেয়র হিরন সমর্থিত কর্মপরিষদ। এদিকে পুরাতন অধ্যক্ষের বদলী ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেয় বিসিসি মেয়র হিরন। এর মাঝে সরকারী আদেশ মোতাবেক কলেজে যোগদান করতে এসে মেয়র হিরন সমর্থিতদের হাতে মারধরের শিকার হন বিএম কলেজের নবাগত অধ্যক্ষ শংকর চন্দ্র দত্ত। এ সম্পকির্ত পূর্বের সংবাদঃ সম্পাদনা: বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

