Current Bangladesh Time
Tuesday June ২৩, ২০২৬ ৪:৫৬ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » শ্রেনীকক্ষে তালা ঝুলিয়ে কর্মপরিষদের সড়ক অবরোধ, ভাংচুর
২ February ২০১৩ Saturday ৫:৪০:৫৩ PM
Print this E-mail this

অধ্যক্ষর বদলী ঠেকাতে

শ্রেনীকক্ষে তালা ঝুলিয়ে কর্মপরিষদের সড়ক অবরোধ, ভাংচুর


বিএম কলেজের সামনের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে মেয়াদোত্তির্ণ কর্মপরিষদের নেতাকর্মীরা (ছবিঃ আমাদের বরিশাল)

বিএম কলেজের সামনের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে মেয়াদোত্তির্ণ কর্মপরিষদের নেতাকর্মীরা (ছবিঃ আমাদের বরিশাল)

বরিশাল :: বরিশাল সরকারী ব্রজমোহন কলেজের (বিএম) অধ্যক্ষ প্রফেসর ড. ননী গোপাল দাসের বদলী ঠেকাতে দ্বিতীয় দিনের মতো বিভাগগুলোতে তালাবদ্ধ করে বিক্ষোভ করেছে কলেজ ছাত্র সংসদের আদলে গড়া অস্থায়ী কর্মপরিষদের নেতাকর্মীরা। একইসঙ্গে তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও ক্যাম্পাসের সামনে প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবোরোধের পাশাপাশি গাড়ি ভাঙ্গচুর করেছে। ২ ফেব্রুয়ারী শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে ১২ টা পর্যন্ত সাধারন ছাত্রছাত্রীদের ব্যানারে এই বিক্ষোভ করে তাঁরা। এদিকে দ্বিতীয় দিনের মত ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হওয়ায় ও ক্লাস করতে না পারায় বিপাকে পড়েছেন সাধারন শিক্ষার্থীরা।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষের বদলী ঠেকাতে আন্দোলনের নামে কর্মপরিষদের নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে এসে পুলিশের সামনেই বিশৃঙ্খলা করছে। কর্মপরিষদের নেতারা বিক্ষোভ কর্মসূচীতে কলেজ হোস্টেলের সাধারণ শিক্ষার্থীদের আসতে বাধ্য করছেন বলে অভিযোগ করেছেন হলের শিক্ষার্থীরা। কেউ আন্দোলনে আসতে না চাইলে তাদেরকে হোস্টেল ত্যাগের হুমকি দেয়া হচ্ছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষাভকারীরা ক্যাম্পাসের মসজিদ ও প্রথম গেটের সামনে টায়ারে আগুন ধরিয়ে দিয়ে সড়ক অবরোধ করে। এসময় তাঁরা সিটি সার্ভিস পরিবহনের দুইটি বাসে ভাঙ্গচুর চালায়। পরে ক্যাম্পাসে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

অস্থায়ী কর্মপরিষদের জিএস নাহিদ সেরনিয়াবাত আমাদের বরিশাল ডটকমকে বলেন, কর্মপরিষদ নয়, সাধারন ছাত্রছাত্রীরাই অধ্যক্ষর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে আন্দোলন করছে। দাবী আদায় না হওয়া পযর্ন্ত এ কর্মসূচি চলবে।

বিএম কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক মাকসুদ আলম মাসুদ জানান, অধ্যক্ষের বদলীতে সাধারন শিক্ষার্থী ও ছাত্রলীগ খুশী। অধ্যক্ষ তার মেয়াদকালে সাধারন ছাত্রছাত্রীদের আশা-আকাঙ্খার বাস্তবায়ন করতে পারেননি। অধ্যক্ষের আর্থিক ও বিভিন্ন অনিয়মে যারা ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন, তারাই নিজেদের স্বার্থে বদলী ঠেকাতে আন্দোলন করছেন।

ছাত্রমৈত্রী কলেজ শাখার সভাপতি শামিল শাহরুখ তমাল বলেন, তার সংগঠন এ আন্দোলনের সাথে নেই। তারা পরিস্থিতি পর্যবেক্ষন করছেন।

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি রেজাউল ইসলাম খোকন বলেন, অযৌক্তিক আন্দোলনের নামে মেয়াদউত্তীর্ন অবৈধ কর্মপরিষদ রক্ষায় ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করছে কর্মপরিষদের নেতারা।

বিএম কলেজের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, অধ্যক্ষ ননী গোপাল দাস ছিলেন বরিশালের প্রভাবশালী এক নেতার অত্যন্ত আস্থাভাজন ব্যাক্তি। তার ও তার অনুসারীদের বিভিন্ন অন্যায় আবদার পূরন করতে গিয়েই তাকে এমন শাস্তিমূলক বদলী হতে হয়েছে।

এ ব্যাপারে অধ্যক্ষ প্রফেসর ড. ননী গোপাল দাসের সাথে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এদিকে অধ্যক্ষ প্রফেসর ড. ননী গোপাল দাসের বদলীর আদেশ বাতিল করতে অনুরোধ জানিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরন শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন।

উল্লেখ্য, আর্থিক অনিয়ম ও অডিট আপত্তিসহ বিভিন্ন কারনে গত ৩০ জানুয়ারী বুধবার শিক্ষা মন্ত্রণালয় অধ্যক্ষ ননী গোপাল দাসকে খুলনার বিএল কলেজের অর্থনীতি বিভাগে শাস্তিমুলক বদলী করে। ৩ ফেব্রুয়ারী রোববারের মধ্যে তাকে বিএল কলেজে যোগদানের জন্য নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। এ আদেশের খবর আসার সাথে সাথেই কর্মপরিষদের নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠে। অধ্যক্ষ ননী গোপাল দাস তার মেয়াদকালে বিএম কলেজের ছাত্র সংসদ (বাকসু)’র সংবিধান সংশোধন করে বরিশালের প্রভাবশালী এক নেতার অনুগত ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে বিকল্প ছাত্র কর্ম পরিষদ গঠন করে বিতকির্ত হয়ে পড়েন। বিতর্কিত এ কর্মপরিষদের মেয়াদ শেষ হওয়ার পর অধ্যক্ষ কৌশলে ওই কমিটি বাতিল করেননি, আবার মেয়াদও বৃদ্ধি করেননি। আর এ সুযোগে কর্মপরিষদের নেতারা কলেজের ছাত্র সংসদের কোটি কোটি টাকা বিভিন্ন খাতে খরচ দেখিয়ে তুলে নিয়েছেন।

এ সম্পর্কিত পূর্বের সংবাদঃ
কলেজ ভবনে তালা, দুর্ভোগে শিক্ষার্থীরা
অধ্যক্ষের বদলী ঠেকাতে আন্দোলনে কর্মপরিষদ !
বিএম কলেজ অধ্যক্ষকে বদলী, ছাত্রলীগের একাংশের বিক্ষোভ
সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতারা
‘অবৈধ কর্মপরিষদ গঠনের জন্য মেয়র ও অধ্যক্ষ দায়ী’
বাকসু’র সংবিধান সংশোধন করে
অনিয়মিত ছাত্রদের নিয়ে বিএম কলেজের অধ্যক্ষের কর্ম পরিষদ গঠন!
ছাত্রলীগ ক্যাডারদের তান্ডব
কলেজ অধ্যক্ষকে অবরুদ্ধ করে কক্ষ ভাংচুর, শিক্ষক লাঞ্চিত

সম্পাদনা: বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com