Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ৩:৪৬ PM
Barisal News
Latest News
Home » বিবিধ » সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত
১৩ June ২০১৪ Friday ৪:৫৬:০১ PM
Print this E-mail this

সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত
ডেস্ক রিপোর্ট


islam-doa-prayer শবে বরাত ইসলাম দোয়া মুসলিমপবিত্র শবে বরাত। আল্লাহপ্রেমিক মুসলমানদের জন্য অনেক আশা ও ভরসার রাত। এই একটি রাতের জন্য আশায় বুক বেঁধে থাকেন পৃথিবীর অজস্র মুসলমান।

ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত এবং ‘বরাত’ হচ্ছে সৌভাগ্য। আর এই দুই শব্দের সমন্বয়ে ‘শবে বরাত’; অর্থাৎ সৌভাগ্যের রজনী।

আরবিতে সৌভাগ্যের এই রজনীকে বলে ‘লাইলাতুল বরাত’। হিজরি বর্ষপঞ্জির শাবান মাসের ১৪ তারিখ দিনগত রাতটি বিশ্ব মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। এ রাতে মহান আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন।

ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র এই রজনীতে নামাজ, ইবাদত-বন্দেগির মধ্যে দিয়ে বিগত জীবনের ভুল-ভ্রান্তি ও পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে ভবিষ্যৎ জীবনে পাপ-পঙ্কিলতা পরিহার করে শুদ্ধ ও সুন্দর জীবন কামনা করেন।

শবে বরাতে নফল নামাজ, জিকির-আজকার, পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিনিদ্র রাত কাটিয়ে বিনম্র প্রার্থনায় মগ্ন থাকেন মুসলমানরা।

পাশাপাশি বাড়িতে সাধ্যানুযায়ী হালুয়া-রুটিসহ বিশেষ খাবার রান্না করা হয়। এ উপলক্ষে অনেকে ওই দিন সেহেরি খেয়ে রোজাও রাখেন।

একই সঙ্গে প্রয়াত মা-বাবা, আত্মীয়-স্বজনসহ চিরবিদায় নেওয়া মুসলিম নর-নারীর কবর জিয়ারত করে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পাড়া-মহল্লার বিভিন্ন মসজিদে আয়োজন করা হয় বিশেষ মিলাদ-মাহফিলের।

শাবান মাসের পরই আসে পবিত্র রমজান। তাই শবে বরাত মুসলমানদের কাছে রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে।
সূত্র : বাংলানিউজ

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com