ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে ববির উপাচার্যের শোক সংবাদ বিজ্ঞপ্তি
 অধ্যাপক ড. এস এম ইমামুল হক – ফাইল ছবি
কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক।
আজ শনিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ শোক প্রকাশ করেন।
শোক বার্তায় উপাচার্য বলেন, “তাঁর (ফিদেল কাস্ত্রোর) মৃত্যুতে বিশ্ব রাজনীতির নেতৃত্বে শূণ্যতার সৃষ্টি হবে যা পূরনীয় নয়। শোষিত মানুষের অধিকার আদায়ে তাঁর যে অবদান সারা বিশ্বের মানুষ তা কৃতজ্ঞ চিত্তে মনে রাখবে”।
এ বিপ্লবী নেতা সম্পর্কে উপাচার্য আরও বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিউবা সফরে গেলে ফিদেল কাস্ত্রো বঙ্গবন্ধু সম্পর্কে উক্তি করেছিলেন,“ আমি হিমালয় দেখিনি, তবে আমি শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসে এই মানুষটি হিমালয়ের সমতূল্য। আর এভাবেই আমি হিমালয় দেখার অভিজ্ঞতা লাভ করেছি”।
উপাচার্য শোক বার্তায় ফিদেল কাস্ত্রোর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
আরো পড়ুন…
মহান বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো আর নেই
বঙ্গবন্ধুকে হিমালয়ের সঙ্গে তুলনা করেছিলেন কাস্ত্রো
|