Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ৯:১৭ PM
Barisal News
Latest News
Home » সংবাদ শিরোনাম » সারা বিশ্ব » মহান বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো আর নেই
২৬ November ২০১৬ Saturday ২:২৭:১৪ PM
Print this E-mail this

মহান বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো আর নেই
অনলাইন ডেস্ক


মহান বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো আর নেইকিউবার মহান বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো আর নেই। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে হাভানায় তিনি মারা যান।

এএফপির খবরে জানানো হয়, কিউবার বর্তমান প্রেসিডেন্ট ও ফিদেল কাস্ত্রোর ভাই রাউল কাস্ত্রো রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা করেন, স্থানীয় সময় গতকাল রাত ১০টা ২৯ মিনিটে কাস্ত্রো মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। স্থানীয় সময় শনিবার তাঁকে সমাহিত করা হবে।

কিউবার সমাজতান্ত্রিক বিপ্লবে নেতৃত্ব দেওয়ার পর ফিদেল কাস্ত্রো দেশটির ক্ষমতা গ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের নাকের ডগায় বামপন্থী নেতৃত্বের উত্থান ভালোভাবে নেয়নি দেশটি।

কাস্ত্রোকে বহুবার হত্যাচেষ্টা করা হয়। সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান। স্বাস্থ্যগত কারণে ২০০৬ সাল থেকে কাস্ত্রোর জনসমক্ষে আসা কমতে থাকে। ২০০৮ সালে ভাই রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি। অনেক দিন ধরেই ফিদেলকে জনসমক্ষে কম দেখা যেত।

গত ১৩ আগস্ট মহাসমারোহে ফিদেল কাস্ত্রোর ৯০ তম জন্মদিন উদযাপন করে কিউবার জনগণ। ওই অনুষ্ঠানেও সবার সামনে আসেননি তিনি।(ভিডিও দেখতে এখানে ক্লিক করুন)

আরো পড়ুন….
বঙ্গবন্ধুকে হিমালয়ের সঙ্গে তুলনা করেছিলেন কাস্ত্রো


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মিশরে ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব বাহরে শরীয়ত শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ)-এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা, বহু মার্কিন সেনা নিহতের দাবি
অভিনব কৌশলে প্রতারণা: দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানের হামলার জন্য অপেক্ষা করেন ইসরায়েলিরা!
একাত্তরে গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
লন্ডনে কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন বাকেরগঞ্জের মিজান খান
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com