Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ৯:১২ PM
Barisal News
Latest News
Home » জাতীয় » সংবাদ শিরোনাম » বঙ্গবন্ধুকে হিমালয়ের সঙ্গে তুলনা করেছিলেন কাস্ত্রো
২৬ November ২০১৬ Saturday ২:২৬:০৬ PM
Print this E-mail this

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

বঙ্গবন্ধুকে হিমালয়ের সঙ্গে তুলনা করেছিলেন কাস্ত্রো
জাতীয় ডেস্ক


বঙ্গবন্ধুবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উচ্ছ্বসিত প্রশংসা করে তাকে হিমালয়ের সঙ্গে তুলনা করেছিলেন সদ্য প্রয়াত কিউবার সাবেক প্রেসিডেন্ট ও কমিউনিস্ট বিপ্লবের কিংবদন্তী নেতা ফিদেল কাস্ত্রো । ১৯৭৩ সালে আলজিয়ার্সে জোটবহির্ভূত দেশগুলোর এক বৈঠকের পর কাস্ত্রো এ কথা বলেছিলেন।

ফিদেল কাস্ত্রো বলেছিলেন, আমি হিমালয় দেখিনি। কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায়, এই মানুষই হিমালয়। তাই আমার হিমালয় দেখা হয়ে গেলো।

বঙ্গবন্ধু সম্পর্কে কাস্ত্রোর এ কথা বাংলাদেশের মানুষ আজীবন মনে রাখবে। সেই সঙ্গে শ্রদ্ধা জানাবে কিউবার সাবেক এ নেতার প্রতি।

শুধু তাই নয় বাংলাদেশের মুক্তিযুদ্ধেও অসামান্য ভূমিকা ছিলো কিউবার বিপ্লবী এ নেতার। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকাকে শ্রদ্ধা জানাতে জাতির জনকের কন্যা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাস্ত্রোকে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করেছেন। ২০১৩ সালে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করা হয় কাস্ত্রোকে। এছাড়া মুক্তিযুদ্ধ পরবর্তী সময় ও বিভিন্ন দুর্যোগেও বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন এই নেতা।

এদিকে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 কিউবার সাবেক প্রেসিডেন্ট ও সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা ফিদেল কাস্ত্রো ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শনিবার। তার ভাই প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। এ খবর জানান। ফিদেল কিউবার সময় শুক্রবার রাত ২২:২৯ মিনিটে (গ্রিনিচমান সময় শনিবার ৩:২৯ মিনিট) মারা যান বলে জানান রাউল। সূত্র: বাংলা ট্রিবিউন, বাসস

আরো পড়ুন….
মহান বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো আর নেই


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন : বিরোধীদলীয় নেতা
বরিশালসহ বিভিন্ন জেলায় ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি ৭৩ জন
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com