Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ১০:১৯ AM
Barisal News
Latest News
Home » বিজ্ঞান ও প্রযুক্তি » ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে পরিচয়পত্র ও পাসপোর্ট নম্বরের প্রস্তাব
১৪ March ২০১৭ Tuesday ১২:১৯:২১ AM
Print this E-mail this

ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে পরিচয়পত্র ও পাসপোর্ট নম্বরের প্রস্তাব
অনলাইন ডেস্ক


facebook-logo-two-people ফেসবুকফেসবুকে অ্যাকাউন্ট খুলতে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট নম্বর নিশ্চিত করতে ফেসবুক কর্তৃপক্ষকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পুলিশ।

সোমবার (১৩ মার্চ) বিকালে হোটেল সোনারগাঁওয়ে ফেসবুকের সেফটি ম্যানেজার বিক্রম লেংগেহরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হয়।

ফেসুবকের এই প্রতিনিধি পুলিশকে জানিয়েছেন,ফেসবুক কোনও চুক্তি করে না। তবে তারা বিষয়টি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।

পুলিশ সদর দফতরের ডিআইজি (অপারেশন) মাহবুবুর রহমান ফেসবুক প্রতিনিধির কাছে প্রস্তাব দেন, ফেসবুকে জঙ্গি ও সন্ত্রাসীদের প্রপাগান্ডা নিয়ে করণীয় কী হতে পারে এবং এ নিয়ে তাদের সহযোগিতা প্রত্যাশা করেন। যাতে জঙ্গি ও সন্ত্রাসীদের সহজে খুঁজে বের করা যায়। একই সঙ্গে ফেসবুকের সঙ্গে সহযোগিতামূলক কোনও চুক্তি করা যায় কিনা।

ফেসবুকের সঙ্গে আলোচনার পর বৈঠকে উপস্থিত পুলিশ সদর দফতরের এআইজি (গোপনীয়) মনিরুজ্জামান জানান, ফেসবুক একটি সোস্যাল মিডিয়া। এর মাধ্যমে জঙ্গিরা প্রপাগান্ডা চালায়। তারা যাতে এটি করতে না পারে, সেজন্য ফেসবুক যেন তাদের সহায়তা করে।

পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্রের নম্বর যেন বাধ্যতামূলক করা হয় ফেসবুক আইডি খোলার ক্ষেত্রে। নারী নির্যাতন ও ধর্মীয় বিষয়ে যেকোনও প্রচারণার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা চাইলে যেন তারা সেটা করে। সূত্র: বাংলা ট্রিবিউন

 


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিবিএস জরিপ:৮৪.৪ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারীর প্রধান দক্ষতা কপি-পেস্ট
ঢাকায় আইফোন তৈরির ‘মিনি কারখানার’ সন্ধান
উস্কানিমূলক পোস্টের পর ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে নিল মেটা
যেভাবে ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারবে আপনার মোবাইল ফোন
মোবাইল ফোনে এই ৩টি অ্যাপ থাকলে আপনি বিপদে! এখনই ডিলিট করুন
শুক্রবার মিলবে বিনামূল্যে ইন্টারনেট, যেভাবে পাবেন
চ্যাটজিপিটির সাহায্যে বিনামূল্যে ইংরেজিসহ অন্যান্য ভাষায় দক্ষ হবেন যে কৌশলে
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com