Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ১:১৯ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » স্বাস্থ্য » ৮দিন পর সন্ধানী, মেডিসিন ক্লাব ও রেড ক্রিসেন্ট ক্লাবের কার্যক্রম শুরু
১৮ December ২০২৪ Wednesday ৭:০৫:৪২ PM
Print this E-mail this

৮দিন পর সন্ধানী, মেডিসিন ক্লাব ও রেড ক্রিসেন্ট ক্লাবের কার্যক্রম শুরু


নগর প্রতিনিধি:

টানা ৮দিন পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী, মেডিসিন ক্লাব ও যুব রেড ক্রিসেন্ট ক্লাব এর কার্যক্রম পূনরায় শুরু করা হয়েছে।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর সংগঠনগুলোর তালা খুলে দেন।

এসময় তিনি রোগীদের জন্য অনুষ্ঠানিকভাবে রক্তের ব্যাগও বিতরণ করেন। উপস্থিত ছিলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডা. রেজওয়ান রেজা, মিড লেভেল ডক্টরস এসোসিয়েশন এর সভাপতি ডা. বদরুদ্দোজা মোঃ জোবায়েদ সৈকত, ডা. মোঃ ফয়সাল আহমেদ, ডা. ইস্তিয়াক আজমেদ রিফাত। এছাড়া সন্ধানী, মেডিসিন ক্লাব ও রেড ক্রিসেন্ট এর শিক্ষার্থীরা উপুস্থিতি ছিলেন।

উল্লেখ্য- ক্লাবের পরিচালনা নিয়ে গত ৮ দিন পূর্বে দুই গ্রুপের উত্তেজনা কর পরিস্থিতি সৃস্টি হয়। এমন পরিস্থিতি শান্ত করতে হাসপাতাল পরিচালক সন্ধানী, মেডিসিন ক্লাব ও রেড ক্রিসেন্ট’র করিডরের দুটি গেট বন্ধ করে দেন। গত কয়েক দিনে পরিস্থিতি শান্ত হলে উভয় পক্ষের সন্মতিতে আজ বুধবার ফের সন্ধানী, মেডিসিন ক্লাব ও রেড ক্রিসেন্ট ক্লাবের কার্যক্রম শুরু করা হয়। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এ বর্তমানে রক্তদান এবং ভ্যাক্সিনেশন নিয়ে ৩ টি স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী, মেডিসিন ক্লাব, যুব রেড ক্রিসেন্ট। এই তিন সংগঠন থেকে প্রতিদিন গড়ে শতাধিক রোগী সেবা পেয়ে থাকে। মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবায় এসব সংগঠন পরিচালিত হয় আসছে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বদর দিবস ও সমকালীন বিশ্ব: ঈমানি শক্তিতে জেগে ওঠার আহ্বান
জানের প্রস্তুতি ও সফল সিয়াম সাধনার পূর্ণাঙ্গ
শবেবরাতে আমল ও ফজিলত
‘লাইলাতুম মুবারাকা’ বা বরকতময় রাত
পুরনো রূপে ফিরছে লাকুটিয়ার জমিদার বাড়ি
ভালো নেই বরিশালের তবলা শিল্প
” মাটির সাথে কৃষকের মেলবন্ধন ” – বাঙালির ঐতিহ্য “‘নবান্ন উৎসব “
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com