বরগুনার তালতলীর পায়রা নদীতে দুই কেজি ৪০০ গ্রাম ওজনের একটি ইলিশ ধরা পড়েছে। মাছটির দাম ধরা হয়েছে ১২ হাজার টাকা।
বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে তালতলী উপজেলার নকরী জেলে আবুল হোসেনের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি তালতলী মৎস্য বন্দরে নিয়ে গেলে ৯ হাজার ৫০০ টাকায় মায়ের দোয়া মৎস্য ভাণ্ডার মাছটি ক্রয় করে। পরে মাছটি ১২ হাজার টাকায় ঢাকার যাত্রাবাড়ী মৎস্য বাজারে বিক্রির জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে তালতলী মাছ বাজারের ব্যবসায়ী মো. আল-আমীন জানান, দুই কেজি ৪০০ গ্রাম ওজনের ইলিশটি খোলা ডাকে তিনি ১০ হাজার টাকায় আড়ৎ থেকে কিনে নেন।
এ মাছটি ১২ হাজার টাকায় ঢাকার যাত্রাবাড়ী মৎস্য বাজারে বিক্রির জন্য পাঠনো হয়েছে বলে জানান ব্যবসায়ী মো. আল-আমীন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ: বরিশালে মৃত্যুঝুঁকি নিয়ে ক্লাসে লাখো শিশু