Current Bangladesh Time
Friday August ১৪, ২০২৬ ১২:৫১ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মুলাদী » মুলাদীতে মাদক কেনার টাকা না পেয়ে হাফেজকে পিটিয়ে হত্যা, মেয়েকে জখম
১ March ২০২৬ Sunday ৯:০৬:১৬ PM
Print this E-mail this

মুলাদীতে মাদক কেনার টাকা না পেয়ে হাফেজকে পিটিয়ে হত্যা, মেয়েকে জখম


মুলাদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মুলাদীতে মাদক কেনার টাকা চেয়ে না পেয়ে হাফেজ হাবিবুল্লাহকে পিটিয়ে হত্যা করেছেন এক মাদকসেবী। এ সময় বাবাকে বাঁচাতে গেলে হাবিবুল্লাহর মেয়েকে পিটিয়ে জখম করা হয়েছে।

রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাফেজ হাবিবুল্লাহর মৃত্যু হয়।

এর আগে গত শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামের নিজ বাড়িতে শাতিল শরীফ (৩২) নামের এক মাদকসেবীর হামলায় মেয়েসহ আহত হয়েছিলেন হাফেজ হাবিবুল্লাহ।

মৃত হাফেজ হাবিবুল্লাহ উত্তর বালিয়াতলী গ্রামের মৃত আব্দুস ছত্তার ভূঁইয়ার ছেলে। তিনি কুরআনে হাফেজ ছিলেন।

অভিযুক্ত শাতিল শরীফ একই গ্রামের শাহিন শরীফ ওরফে শাহীন ডাক্তারের ছেলে। তিনি মাদক কেনার টাকা চেয়ে না পেয়ে হাফেজ হাবিবুল্লাহ ও তার মেয়ে কলেজছাত্রী ফাতিহাকে পিটিয়ে আহত করেছিলেন বলে দাবি নিহতের পরিবারের।

মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) মোমিন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত ফাতিহা জানান, গত শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে একই এলাকার শাতিল তাদের বাড়িতে যান। ওই সময় তার বাবা হাফেজ হাবিবুল্লাহ বাড়িতে ছিলেন না। শাতিল বারান্দার সামনে দাঁড়িয়েই ফাতিহার কাছে ভাত খেতে চান। ওই সময় ফাতিহা তাকে গরুর মাংস দিয়ে ভাত দিলে তিনি বারান্দায় বসে পড়েন। সকাল ১০টার দিকে হাফেজ হাবিবুল্লাহ বাড়িতে ফিরে শাতিলকে বারান্দায় বসে ভাত খেতে দেখলে তাকে ঘরের মধ্যে টেবিলে বসে খাওয়ার অনুরোধ করে। 

শাতিল ঘরের মধ্যে প্রবেশ করেই গরুর মাংস দিয়ে ভাত খাবে না জানিয়ে ডিম ভাজি দিতে বলেন। ফাতিহা ডিম ভাজি করতে গেলে শাতিল মাদক কেনার জন্য হাবিবুল্লাহর কাছে টাকা চান। হাবিবুল্লাহ টাকা দিতে অস্বীকৃতি জানালে শাতিল ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে পিটিয়ে তাকে মারাত্মক আহত করেন।

বাবার ডাক-চিৎকারে ফাতিহা তাকে রক্ষা করতে গেলে শাতিল তাকেও পিটিয়ে আহত করে চলে যান। পরে স্থানীয়রা হাবিবুল্লাহ ও ফাতিহাকে উদ্ধার করে ওই দিনই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে হাবিবুল্লাহার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে পাঠান চিকিৎসকরা। সেখানে রোববার ভোরে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) মোমিন হোসেন বলেন, গত শুক্রবার সকালে মাদকসেবীর হামলায় হাফেজ হাবিবুল্লাহ ও তার মেয়ে আহত হয়েছিলেন। রোববার ভোররাতে হাবিবুল্লাহর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার মেয়ে ফাহিতা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
বরিশালের নতুন ডিআইজি জুলফিকার আলী
প্রার্থী চূড়ান্ত করল বিএনপি, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
তিন সন্দেহে বরিশালে মাঠে পুলিশ, হেমায়েতপুরে জেএমবির আস্তানায় অভিযান
বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com