Current Bangladesh Time
Friday August ১৪, ২০২৬ ১:৩৯ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » মীরগঞ্জ-মুলাদী ফেরিঘাট: রাতে ফেরি বন্ধ, দুর্ভোগ ৪ উপজেলার মানুষের
১৪ August ২০২৬ Friday ১১:৪৪:৩৮ AM
Print this E-mail this

মীরগঞ্জ-মুলাদী ফেরিঘাট: রাতে ফেরি বন্ধ, দুর্ভোগ ৪ উপজেলার মানুষের


বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ-মুলাদী ফেরিঘাট দিয়ে দৈনিক শত শত মানুষ ও যানবাহন আড়িয়াল খাঁ নদ পারাপার হয়। বাবুগঞ্জ, মুলাদী, হিজলা উপজেলা এবং মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানার বাসিন্দারা নৌপথে যাতায়াতের জন্য এই ফেরিঘাটের ওপর নির্ভরশীল। কিন্তু রাত ৮টা বাজলেই ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এরপর শুরু হয় রিজার্ভ ট্রলার বাণিজ্য। ফলে রাত হলেই তিন উপজেলা ও এক থানার মানুষকে ফেরি চলাচলে বেশ ভোগান্তিতে পড়তে হয়। এ অবস্থায় তারা মীরগঞ্জ-মুলাদী ফেরি চলাচল রাত ১০টা পর্যন্ত বাড়ানোর দাবি করেছে।

কা‌জিরহা‌টের বা‌সিন্দা ম‌শিউর দিপু ব‌রিশাল নগ‌রীতে এক‌টি আইটি প্রতিষ্ঠা‌ন প‌রিচালনা ক‌রেন। প্রতিষ্ঠা‌নের কাজ শে‌ষে বা‌ড়ি ফির‌তে রাত সা‌ড়ে ৮টা থে‌কে ৯টা বে‌জে যায়। কিন্তু বাবুগঞ্জের মীরগঞ্জ ফে‌রিঘা‌টে গি‌য়ে আড়িয়াল খাঁ ন‌দ পার হতে তাঁকে মহাভোগা‌ন্তি‌ পোহাতে হয়। দিপু জানান, রাত ৮টার পর ফেরি চ‌লে না। অথচ ব‌রিশাল থে‌কে শত শত মানুষ রাত ৯টার পর বা‌ড়ি ফে‌রে। ফে‌রি বন্ধ থাকায় রিজার্ভ ট্রলা‌রে বাড়তি টাকা গুনতে হয়। রাত ৮টার পর রিজার্ভ ট্রলারে যাত্রী‌দের কাছ থে‌কে নেওয়া হয় ৩০ টাকা। মোটরসাইকেলসহ ভাড়া নেয় ৫০ টাকা। অথচ দিনের বেলা ট্রলারে গেলে জনপ্রতি ভাড়া লাগে মাত্র ১৫ টাকা। ফেরিতে গেলে জনপ্রতি ভাড়া ৫ টাকা।

মুলাদী উপ‌জেলার একজন সরকা‌রি কর্মকর্তা নাম প্রকাশ না করার শ‌র্তে ব‌লেন, মীরগঞ্জ ফে‌রি মা‌নেই মানুষের মহাদুর্ভোগ। রাত ৮টার পর জন‌বিচ্ছিন্ন হ‌তে হয় মুলাদী, হিজলা, কা‌জিরহা‌টের মানুষ‌কে। জনগণ অনেক দিন ধরে ফেরির ট্রিপ বাড়ি‌য়ে রাত ১০ পর্যন্ত করার দাবি জা‌নি‌য়ে আস‌ছে।

জানা গেছে, মীরগঞ্জ-মুলাদী ফেরিঘাটে দুইটা ফেরি সারা দিন চলাচল করে। কিন্তু রাত ৮টার দিকেই ফেরি বন্ধ হয়ে যায়। হিজলা, মুলাদী উপজেলা ও কাজিরহাটের মানুষকে চিকিৎসাসহ নানা প্রয়োজনে জেলা শহর বরিশালে ছুটতে হয়।

কাজ শেষে ফিরতে ফিরতে অনেকের ৯টা বেজে যায়। এ সময় ফেরি বন্ধ থাকায় বাড়তি অর্থ খরচ করে ট্রলারযোগে নদ পার হতে হয় তাদের। বিশেষ করে ফেরি বন্ধ হয়ে গেলে অসুস্থ রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, অন্যান্য গাড়ি কিংবা মালামাল নিয়ে মানুষের ভোগান্তি আরও বাড়ে।

গত বৃহস্পতিবার মুলাদী উপজেলা আইনশৃঙ্খলা ক‌মি‌টির সভায় বিষয়টি উত্থাপন করা হয়। সভায় সভাপ‌তিত্ব ক‌রেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা গোলাম স‌রওয়ার। সভায় মীরগঞ্জ ফেরি সা‌র্ভিস রাত ৮টার স্থ‌লে রাত ১০টা পর্যন্ত চালু রাখার দাবি জানান পৌর ছাত্রদ‌লের সভাপ‌তি সোহানুর রহমান ও উপ‌জেলা বিএন‌পির আহ্বায়ক শ‌রিয়াতুল্লাহ। এ সময় সভায় উপ‌স্থিত অনেকে প্রস্তাবটি সমর্থন ক‌রেন।

জান‌তে চাইলে মুলাদী উপ‌জেলা বিএন‌পির আহ্বায়ক শ‌রিয়াতুল্লাহ ব‌লেন, মুলাদী, হিজলার মানু‌ষের জন‌্য ফে‌রি সা‌র্ভিস রাত ১০টা পর্যন্ত চালু রাখা জরুরি হ‌য়ে প‌ড়ে‌ছে। গত বৃহস্প‌তিবার আইনশৃঙ্খলা সভায় বিষয়টি তোলা হয়েছে।

মুলাদী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম স‌রওয়ার ব‌লেন, গত মা‌সের জেলা সমন্বয় সভায় জনস্বা‌র্থে মীরগঞ্জ ফে‌রি রাত ১০টা পর্যন্ত চালু রাখার প্রস্তাব ক‌রেন তি‌নি। এ সময় সড়ক ও জনপথ বিভা‌গের নির্বাহী প্রকৌশলী ফে‌রির ট্রিপ বা‌ড়ি‌য়ে দেওয়ার কথা সভায় ব‌লে‌ছিলেন। এরপরও কেন মীরগঞ্জ ফেরির ট্রিপ বাড়‌লে না তা খতি‌য়ে দেখ‌া হবে। বি‌শেষ ক‌রে আগামী রোববা‌রের জেলা সমন্বয় সভায় এর কারণ জান‌তে চাওয়া হ‌বে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
বরিশালের নতুন ডিআইজি জুলফিকার আলী
প্রার্থী চূড়ান্ত করল বিএনপি, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
তিন সন্দেহে বরিশালে মাঠে পুলিশ, হেমায়েতপুরে জেএমবির আস্তানায় অভিযান
বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com