Current Bangladesh Time
Sunday November ২২, ২০২৬ ৬:৪৬ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » মুহূর্তেই সব শেষ, অকাল মৃত্যুতে থমকে গেল শিশির বাবুর পরিবার
১৩ November ২০২৬ Friday ৩:০৪:১৬ PM
Print this E-mail this

মুহূর্তেই সব শেষ, অকাল মৃত্যুতে থমকে গেল শিশির বাবুর পরিবার


নিজস্ব প্রতিনিধি:

প্রত্যেক মৃত্যু দুঃখের ও কষ্টের। তবে অকাল মৃত্যু মানুষকে বেশি কষ্ট দেয়। কিন্তু কিছুই করার থাকেনা । মহান সৃষ্টিকর্তার ডাকে সবাইকে চলে যেতে হবে, এটাই নিয়ম। বানারীপাড়া পৌরসভার ০২ নং ওযার্ড নিবাসী বাবু মোল্লা (শিশির) এর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও পরিচিতজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

১৩ নভেম্বর শুক্রবার দিবাগত-রাত আনুমানিক ১:৩০ মিনিটের সময় বাবু মোল্লা (৪০) বরিশাল শের -ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অপ্রত্যাশিত আকস্মিক মৃত্যুতে নিহত বাবু বীর মুক্তিযোদ্ধা মোরশেদ আলম দিলির মোল্লার ছোট ছেলে এবং বানারীপাড়া পৌরসভার ০৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মরহুম মনিরুল আলম মিঠু মোল্লা ও বিপুল মোল্লার ছোট ভাই।

শিশির বাবু ব্যান্ড দলের একজন সুদক্ষ ড্রামার হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। ব্যান্ড তারকা ড্রামার হিসেবে তার পদচারনা শুরু হয়, ২০০৬ সালে আত্মপ্রকাশ করা বানারীপাড়ার স্থানীয় ব্যান্ড দল নিউ রেইনবো (New Rainbow) এর হাত ধরে। তৎকালীন সময়ে নিউ রেইনবো ব্যান্ড দল বাংলাদেশে বেশ সুনাম-খ্যাতি অর্জন করেছিল। পরবর্তীতে বানারীপাড়ার আর একটি স্থানীয় ব্যান্ড দল Garage Of Rick (GOR) এর সাথে সম্পৃক্ত হয়েছিলেন তিনি।

এছাড়াও শিশির বাবু বরিশালের স্বনামধন্য ব্যান্ড দল রঙ পেন্সিল, মাটি, ইনসাইট, কুল ফিউশন সহ বিভিন্ন ব্যান্ড দলের সাথে ড্রামার হিসেবে কাজ করেছেন। সর্বোপরি শিশির বাবু অত্র বরিশাল অঞ্চলের একজন সুদক্ষ ড্রামার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। বানারীপাড়ায় এস.এস.সি -২০০৩ ব্যাচের ঐক্যবদ্ধ সংগঠন ” ইউনাইটেড -২০০৩ ” এর সক্রিয় সদস্য ছিলেন তিনি। তার মৃত্যুতে ইউনাইটেড -২০০৩ পরিবার গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

ব্যান্ড জগতে খ্যাতি অর্জন করা বানারীপাড়ার সন্তান তারকা ব্যান্ড শিল্পী ” নিপা সাহা ” বলেন বাবু ভাই অত্যান্ত সদালাপী মানুষ ছিলেন। ওনার এরকম আকস্মিক মৃত্যুর খবর মেনে নিতে পারছি না। আমার যখন প্রথম ব্যান্ডের জগতে শিল্পী হিসেবে আসি তখন বাবু ভাই ড্রামার ছিলেন, ছোট বোন হিসেবে সাপোর্ট করতেন। বাবু ভাই দীর্ঘ বছর যাবৎ বরিশালে গুনী ড্রামার হিসেবে কাজ করে আসছেন। দেখা হলেই হাসি মুখে জিজ্ঞেস করতেন ভাইয়া কেমন আছো?? আর দেখা হবে না ভাবতে পারছি না। স্রষ্টা তাঁর আত্মার মাগফিরাত দান করুন এবং পরকালের অনন্ত জীবন শান্তিময় করুন।

মৃত্যুর পূর্বে তিনি এক (ছেলে) সন্তানের জনক ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের পাশাপাশি সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।
‎
‎শোকাহতরা বাবু মোল্লার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার
প্রতিমন্ত্রী রাজিব আহসান: জনগণের সেবা নিশ্চিত করুন, দুলাভাইয়ের মতো মর্যাদা দেব
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণের বেশি বন্দী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com