Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ৯:৪৭ AM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » পটুয়াখালী সদর » পর্যটন » সংবাদ শিরোনাম » কুয়াকাটা সৈকতে ঘুড়ি উৎসবে পর্যটকদের ঢল
২ March ২০১৮ Friday ৯:৩৯:৫৮ PM
Print this E-mail this

কুয়াকাটা সৈকতে ঘুড়ি উৎসবে পর্যটকদের ঢল
এনইউ সোহাগ, কলাপাড়া


সাগর কন্যা কুয়াকাটা সৈকতে ঘড়ি উৎসবে পর্যটকদের ঢলপর্যটনকেন্দ্র কুয়াকাটায় আগত পর্যটকদের বাড়তি উৎসাহ প্রদানে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (০২ মার্চ) দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকদের ঢল নামে কুয়াকাটা সৈকতে।

পর্যটক মুখোর কুয়াকাটায় প্রাকৃতিক নয়নাভীরাম সূর্যাস্ত ও উদয়ের দৃশ্য অবলোকনের পাশাপাশি বিভিন্ন রংঙের ও ঢংয়ের দৃষ্টি নন্দন ঘুড়ি নীল আকাশে উড়ার দৃশ্য সকলকে অভিভুত করে।

ঘুড়ি উৎসবের আয়োজক ‘ছুটি ট্যুর এন্ড ট্রাভেল’ এর সমন্বয়কারি আরিফুর রহমান জানান, কুয়াকাটায় দিন দিন পর্যটকের দৃস্টি আকৃস্ট করার পাশাপাশি পর্যটক আগমন বৃদ্ধি করনের লক্ষে আমাদের নানা উদ্যোগের পাশাপাশি কুয়াকাটায় ঘুড়ি উৎসবের আয়োজন করে থাকি। আজও তার ব্যতিক্রম হয়নি। আমরা দেশের বিভিন্ন স্থান থেকে কুয়াকাটাসহ বিভিন্ন দর্শনীয় স্থানে পর্যটক নিয়ে যাই এবং দেশীয় সংস্কৃতির সাথে সংযুক্ত করে থাকি। ঘুড়ি উড়ানো দেশের একটি গুরুত্বপূর্ণ উৎসব । সে লক্ষে কুয়াকাটায় আজ শুক্রবার পর্যটকদের আনন্দ দিতে ১০ টি বিভিন্ন প্রকৃতির ঘুড়ি উড়িয়ে পর্যটকদের আকৃস্ট করতে সক্ষম হয়েছি।

সাগর কন্যা কুয়াকাটা সৈকতে ঘড়ি উৎসবে পর্যটকদের ঢলকুয়াকাটায় ভ্রমনে আসা পর্যটক জেসমিন আক্তার জানায়, আমি ঢাকাতে ঘুড়ি উৎসবে ঘুড়ি আকাশে উড়তে দেখেছি কিন্তু নিজে কখনো উড়াতে পারিনি। কুয়াকাটায় ভ্রমণে এসে পাখির মতো দেখতে ঘুড়ি উড়িয়ে খুব তৃপ্তি পেয়েছি। কুয়াকাটা ভ্রমণ আমার স্বার্থক হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী মো. খায়রুল জানায়, দিন দিন কুয়াকাটায় পর্যটকদের আগম বৃদ্ধি পাচ্ছে। পর্যটকদের আমরা স্থানীয় ব্যবসায়ীরা আকৃস্ট করছি তার পাশাপাশি বিভিন্ন ট্যুরিস্ট গ্রুপ পর্যটকদের আকৃস্ট করতে নানা উদ্যোগ গ্রহণ করে থাকেন।

এতে অদূর ভবিষ্যতে কুয়াকাটায় সারা বছরই পর্যটকদের আগমন থাকবে বলে আশা করা যাচ্ছে।

ঘুড়ি উৎসব আমাদের আকৃস্ট করেছে এবং পর্যটকদের বেশি আকৃস্ট করেছে। এধরনের আয়োজন যত বেশি হবে পর্যটকরা তত উৎসাহ ও বিনোদন উপভোগ করতে পাবে।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com