Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ৯:৪৭ AM
Barisal News
Latest News
Home » পর্যটন » ভোলা » ভোলা সদর » সংবাদ শিরোনাম » ৪৩৬ পর্যটক নিয়ে চরে আটকা কুয়াকাটাগামী লঞ্চ
৩ March ২০১৮ Saturday ১২:৩৮:২৯ AM
Print this E-mail this

৪৩৬ পর্যটক নিয়ে চরে আটকা কুয়াকাটাগামী লঞ্চ
অনলাইন ডেস্ক


৪৩৬ পর্যটক নিয়ে ১৮ ঘন্টা ধরে চরে আটকা কুয়াকাটাগামী লঞ্চভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়ার চর এলাকায় ৪৩৬ জন পর্যটক নিয়ে ১৮ ঘণ্টারও বেশি সময় ধরে আটকা পড়েছে ‘অভিযান-৭’ নামে একটি লঞ্চ। লঞ্চটি কুয়াকাটার উদ্দেশ্যে চাঁদপুর ব্যবসায়ী সমিতির সদস্য ও তাদের পরিবার নিয়ে পিকনিকের জন্য রওনা দিয়েছিল।

শুক্রবার (০২ মার্চ) সকালে অতিরিক্ত কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে লঞ্চটি ওই চরে আটকে যায়। এর পর থেকেই সেখানে যাত্রীরা আটকা রয়েছেন।

ঘটনা পর্যবেক্ষণে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি দল বিকেল থেকে সেখানে অবস্থান করছে। তবে রাত ১২টার দিকে অভিযান-৫ নামে অপর একটি লঞ্চ এসে যাত্রীদের উদ্ধার করবে বলে জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ।

লঞ্চের যাত্রীরা জানান, দুপুরের পর নদীতে জোয়ার এলে লঞ্চটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও সন্ধ্যা ৬টা পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি। তাই লঞ্চে থাকা খাবার ও পানিতে সারাদিন চললেও কিছুক্ষণ পর তা শেষ হয়ে যাবে। এতে করে মহিলা ও শিশুরা খাবার সংকটে পড়তে পারেও বলে জানান তিনি।

লঞ্চের মাস্টার মো. ইউসুফ জানান, তারা কর্তৃপক্ষের সাথে সকাল থেকে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। রাত ১২টা নাগাদ অভিযান-৫ নামের অপর একটি লঞ্চ এসে যাত্রীদের উদ্ধার করবে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, সাচড়ার চরে আটকে পড়া লঞ্চটিতে পুলিশের একটি দল অবস্থান করছে। রাতে অভিযান-৫ নামে অপর একটি লঞ্চ এসে যাত্রীদের উদ্ধার করার কথা রয়েছে। ওই লঞ্চটি আসার উপর ভিত্তি করে যাত্রীদের উদ্ধারে পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে বলেও জানান ওসি।

 

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com