Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ৮:৪২ AM
Barisal News
Latest News
Home » পর্যটন » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশাল-ঢাকা আকাশ পথে আজ থেকে ফ্লাইট বাড়ালো বিমান
২৫ March ২০১৮ Sunday ৫:০৭:১৯ PM
Print this E-mail this

বরিশাল-ঢাকা আকাশ পথে আজ থেকে ফ্লাইট বাড়ালো বিমান
অনলাইন ডেস্ক


biman-bangladesh-airlines-file-photo রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানবরিশাল-ঢাকা আকাশ পথে ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আজ রোববার (২৫ মার্চ) থেকে যাত্রী চাহিদার কথা বিবেচনা করে গ্রীষ্মকালীন ফ্লাইট সূচি অনুযায়ী ফ্লাইট বাড়ানো হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-বরিশাল রুটে দুটির জায়গায় তিনটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। এছাড়া ঢাকা-কক্সবাজার রুটে সপ্তাহে সাতটির পরিবর্তে এখন ১০টি, ঢাকা-যশোর রুটে সাতটির পরিবর্তে আটটি ফ্লাইট পরিচালনা করবে বিমান।

অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম রুটে সপ্তাহে ৩০টি ফ্লাইট থেকে বৃদ্ধি করে ৩২টি করা হয়েছে এবং সিলেট রুটে ৩১টির জায়গায় ৩৪টি ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা-কক্সবাজার রুটে প্রতিদিন একটি করে বোয়িং ফ্লাইট এর পাশাপাশি প্রতি সপ্তাহের শনি, সোম ও বৃহস্পতিবার একটি করে অতিরিক্ত ফ্লাইট চলবে।

বরিশাল বিমানবন্দর সূত্রে জানাগেছে, বিমান বাংলাদেশ রবিবার বেলা ১১টা ২৫ মিনিটে, মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটে এবং বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটে তাদের ফ্লাইট চালাবে।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com