বরিশাল-ঢাকা আকাশ পথে ইউএস-বাংলার আকর্ষণীয় মূল্যছাড় সংবাদ বিজ্ঞপ্তি
 ফাইল ফটো
ট্যূর অপারেটরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যূরিজম ফেয়ার (বিটিটিএফ)-এ ইউএস-বাংলা এয়ারলাইন্স মেলা উপলক্ষে আকর্ষণীয় মূল্যছাড় ঘোষণা করেছে।
মেলায় আন্তর্জাতিক রুটে যেকোনো ভাড়ার উপর ২৫% পর্যন্ত এবং অভ্যন্তরীণ রুটে ভাড়ার উপর ১০% মূল্যছাড় ঘোষণা করেছে।
আগামী ১৯ থেকে ২১ এপ্রিল ২০১৮ পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সংস্থার এক বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ইউএস-বাংলা এয়ারলাইন্স মেলায় আগত পর্যটকদের জন্য আন্তর্জাতিক রুট বিশেষ করে ঢাকা-ব্যাংকক-ঢাকা নূন্যতম ১৫,৪২৩ টাকা, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা ২০,৬৭৭ টাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ২২,৪২৫ টাকা, ঢাকা-গুয়াংজু-ঢাকা ৩৬,২৭৩ টাকা, ঢাকা-মাস্কাট-ঢাকা ৩৭,২৭১ টাকা, ঢাকা-দোহা-ঢাকা রুটে ৩৬,৮৪৮ টাকা, ঢাকা-কলকাতা-ঢাকা ৯,৮৯৩ টাকা এবং চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম ১০,৪১৪ টাকা ভাড়া নির্ধারন করেছে।
এছাড়া বাংলাদেশের অভ্যন্তরে যেকোনো রুটের ভাড়ার উপর ১০% মূল্যছাড় ঘোষণা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
বাংলাদেশের একমাত্র বেসরকারী এয়ারলাইন্স ইউএস-বাংলা দেশের প্রত্যেকটি চালু বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করে থাকে।
বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে।
মেলায় ইউএস-বাংলা এয়ারলাইন্স টিকেট ছাড়াও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে আকর্ষণীয় হলিডে প্যাকেজ ঘোষণা করেছে।
মেলা উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ভাড়ার উপর মূল্যছাড় একমাত্র মেলার স্টল থেকেই সংগ্রহ করা যাবে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |