Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ৭:৩৮ AM
Barisal News
Latest News
Home » পর্যটন » সংবাদ শিরোনাম » রমজানে আকাশ পথে ভ্রমণে ইউএস-বাংলা বিশেষ প্যাকেজ
১২ May ২০১৮ Saturday ৪:০০:৪১ PM
Print this E-mail this

রমজানে আকাশ পথে ভ্রমণে ইউএস-বাংলা বিশেষ প্যাকেজ
সংবাদ বিজ্ঞপ্তি


ইউএস

ফাইল ফটো

ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রী সাধারণের আকাশ পথের যাত্রাকে স্বাচ্ছন্দ্যময় করার জন্য আসন্ন রমজান মাসে কক্সবাজার ও থাইল্যান্ডের বিভিন্ন পর্যটন গন্তব্যে পর্যটকদের জন্য নানারকমের আকর্ষণীয় হলিডে প্যাকেজ ঘোষণা করেছে। স্বল্প খরচে দেশ বিদেশকে দেখার ও জানার সুযোগ করে দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ভ্রমণ পিপাসু বাংলাদেশী পর্যটকদের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স রমজান মাসে দেশীয় পর্যটকদের আকর্ষণ করার জন্য কক্সবাজারে ঘোষণা করেছে আকর্ষণীয় হলিডে প্যাকেজ।

পাহাড় আর সমুদ্রের অপূর্ব সৌন্দর্য্য একসাথে উপভোগ করার জন্য নূন্যতম ১০, ৯৯০ টাকায় কক্সবাজারে আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেলে দুই রাত তিন দিন থাকা, ঢাকা-কক্সবাজার-ঢাকা সকল প্রকার ট্যাক্সসহ এয়ার টিকেট, এয়ারপোর্ট-হোটেল- এয়ারপোর্ট যাতায়াত, সকালের নাস্তাসহ আরো নানাবিধ সুবিধা রয়েছে ট্যূর প্যাকেজে।

আপনার পছন্দ অনুযায়ী কক্সবাজারে আন্তর্জাতিক মানের বিভিন্ন পাঁচ তারকা মানের হোটেলে প্যাকেজ সুবিধার সুযোগ রয়েছে ইউএস-বাংলা’র হলিডে প্যাকেজে। হোটেল গুলোর মধ্যে রয়েছে- হোটেল সী প্যালেস, হোটেল কক্স টুডে, ওশান প্যারাডাইজ, সীগাল হোটেল, সায়মন বিচ রিসোর্ট এবং রয়েল টিউলিপ সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা।

ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশীয় পর্যটন কেন্দ্রগুলির বিকাশ সাধনে শুরু থেকেই কাজ করে যাচ্ছে। “দেশকে জানা আর বিদেশকে চেনা” এই উপলব্ধি থেকেই দেশীয় পর্যটন বিকাশের সাথে সাথে দেশীয় পর্যটকদের বিভিন্ন দেশে স্বল্প খরচে ঘুরে আসার সুযোগ করে দিচ্ছে ইউএস-বাংলা ।

আধুনিক পর্যটন কেন্দ্রগুলির অন্যতম থাইল্যান্ডের ব্যাংকক, পাতায়া কিংবা ফুকেট। ইউএস-বাংলা এয়ারলাইন্স কম খরচে ব্যাংকক ও পাতায়া ভ্রমণের সুযোগ করে দিচ্ছে। স্বল্পতম খরচে প্রতিজনের জন্য মাত্র ২২,৯৯০ টাকায় ২ রাত ৩ দিনের ব্যাংকক ভ্রমনের প্যাকেজ দিচ্ছে ইউএস-বাংলা। ব্যাংকক ও পাতায়ায় ৪ রাত ৫ দিনের প্যাকেজ দিচ্ছে প্রতিজন মাত্র ২৮,৯০০ টাকায়। প্যাকেজ গুলোর মধ্যে অন্তর্ভূক্ত রয়েছে ঢাকা-ব্যাংকক-ঢাকা রিটার্ন এয়ার টিকেট, হোটেল, ব্যাংকক এয়ারপোর্ট-পাতায়া

হোটেল-ব্যাংকক হোটেল- ব্যাংকক এয়ারপোর্ট ট্রান্সফারসহ সকালের নাস্তা। এছাড়া ব্যাংকক ও ফুকেটে ৪ রাত ৫ দিনের প্যাকেজ দিচ্ছে প্রতিজন মাত্র ৪২,৯৯০ টাকায়। প্যাকেজের মধ্যে রয়েছে ঢাকা-ব্যাংকক-ঢাকা রিটার্ন এয়ার টিকেট, ব্যাংকক-ফুকেট-ব্যাংকক এয়ার টিকেট, হোটেল, এয়ারপোর্ট – হোটেল- এয়ারপোর্ট ট্রান্সফার ও সকালের নাস্তা। এছাড়া ব্যাংকক ও কারাবি এবং ব্যাংকক ও কোহ সামুই ভ্রমণে আকর্ষণীয় প্যাকেজ দিচ্ছে ইউএস-বাংলা হলিডেজ।

ইউএস-বাংলা’র হলিডে প্যাকেজগুলো কমপক্ষে দু’জনের জন্য প্রযোজ্য। ইউএস-বাংলা এয়ারলাইন্স পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ছয় মাসের ইএমআই সুবিধাও দিচ্ছে। প্যাকেজের সুবিধাগুলি আগামী ১৫ই মে থেকে ৯জুন ২০১৮ পর্যন্ত সময়সীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে।

এছাড়া কলকাতা, মালয়শিয়া ও সিঙ্গাপুরেও রয়েছে ইউএস-বাংলা’র আকর্ষণীয় হলিডে প্যাকেজ।

ইউএস-বাংলা’র হলিডেজ প্যাকেজ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের যে কোনো সেলস্ অফিস তথা আপনার নিকস্থ ট্রাভেল এজেন্ট এর সাথে যোগাযোগ করুন। ০১৭৭৭৭৭৭৮৮১-৮৮৩ অথবা হটলাইন ১৩৬০৫ অথবা ০৯৬৬৬৭১৩৬০৫ নম্বরে যোগাযোগ করে আজই আপনার ট্রাভেল প্যাকেজ গ্রহন করুন।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com