Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ৬:৩১ AM
Barisal News
Latest News
Home » পর্যটন » বরিশাল » বরিশাল সদর » বরিশাল-ঢাকা আকাশ পথে অবিশ্বাস্য কম ভাড়ায় ঈদ ভ্রমণ
৪ June ২০১৮ Monday ২:১৪:৩৩ PM
Print this E-mail this

বরিশাল-ঢাকা আকাশ পথে অবিশ্বাস্য কম ভাড়ায় ঈদ ভ্রমণ
সংবাদ বিজ্ঞপ্তি


ইউএস

ফাইল ফটো

আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বাংলাদেশের অন্যতম বেসরকারী এয়ারলাইন্স ইউএস-বাংলা সম্মানিত যাত্রী সাধারনের জন্য ভাড়ার উপর আকর্ষনীয় মূল্যহ্রাস ঘোষণা করেছে।

এই সুযোগ ঈদ পূর্ববর্তী ৭ জুন থেকে ১৫ জুন পর্যন্ত নির্ধারিত থাকবে।

ঈদ পূর্ববর্তী জুন ০৭ থেকে ১৫ তারিখ পর্যন্ত সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ যশোর, রাজশাহী, বরিশাল ও সৈয়দপুর থেকে ঢাকা ভ্রমণ করার জন্য সর্বনিম্ম ১৮৯৯ টাকা ভাড়া নির্ধারন করা হয়েছে।

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ০৭ জুন থেকে যশোর, সৈয়দপুর, বরিশাল এবং রাজশাহী রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে।

ঈদ উপলক্ষে পরিচালিত অতিরিক্ত ফ্লাইট ছাড়াও সিডিউল অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে ৬টি, যশোরে ২টি, কক্সবাজারে ২টি, সৈয়দপুরে ২টি, সিলেট ও রাজশাহীতে ১টি এবং সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করবে বরিশাল।

বিস্তারিত তথ্যের জন্য ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ এবং ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এছাড়া টিকেট রিজার্ভেশনের জন্য আপনার নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিজস্ব সেলস্ অফিসে যোগাযোগ করুন।

আরো পড়ুন…
বরিশাল-ঢাকা আকাশ পথে বিমানে মাত্র ১৫৯৯ টাকায় ভ্রমণ!

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com