Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ২:০১ PM
Barisal News
Latest News
Home » বিবিধ » মেঘনায় চলমান লঞ্চে কন্যা সন্তানের জন্ম
৪ October ২০২০ Sunday ৩:৪৮:৩০ PM
Print this E-mail this

মেঘনায় চলমান লঞ্চে কন্যা সন্তানের জন্ম


বিশেষ প্রতিনিধিঃ

ঢাকা থেকে বরিশালে আসার পথে এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে গর্ভবর্তী এক নারী নিরাপদে কন্যা সন্তান প্রসব করেছেন।

শনিবার (০৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১ টায়  ষাটনলের কাছাকাছি মেঘনা নদীতে চলমান ওই লঞ্চটিতে বাচ্চা প্রসবের এ ঘটনা ঘটে।

নিরাপদে সন্তান প্রসব হওয়ায় পুরো লঞ্চজুড়ে উৎসবের আমেজ বিরাজ করেছে বলে জানিয়েছেন যাত্রীরা। পাশাপাশি শিশু সন্তানসহ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকার বাসিন্দা ফোরকান হাওলাদারের স্ত্রী ফাহিমা বেগম শিশুটিসহ সুস্থ রয়েছেন।

অপরদিকে খবরটি জানতে পেরে লঞ্চ কোম্পানির চেয়ারম্যানের স্ত্রী ওই শিশুটির নাম নুসাইবা রেখেছেন।  এছাড়া চেয়ারম্যান নিজাম উদ্দিন মৃধা’র পক্ষ থেকে ওই দম্পতি ও সদ্য ভূমিষ্ট হওয়া শিশুটির আজীবনের জন্য এ কোম্পানির লঞ্চে যাতায়াত ফ্রি করার ঘোষণা  দিয়েছেন বলে জানিয়েছেন লঞ্চের সুপারভাইজার নুর খান মাসুদ।


লঞ্চ সূত্রে জানাগেছে, বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকার বাসিন্দা ফোরকান হাওলাদার ঢাকায় একটি গার্মেন্টেসে চাকরি করেন। তার গর্ভবতী স্ত্রী ফাহিমা বেগমকে নিয়ে শনিবার রাতে ঢাকা থেকে এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের ২১০ নম্বর কেবিনে করে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেন। রাত সাড়ে ১১ টার দিকে স্ত্রীর প্রসব বেদনা দেখা দিলে তিনি লঞ্চের অন্য যাত্রীদের জানান।

যেখান থেকে বিষয়টি লঞ্চের দায়িত্বরত স্টাফরা জানতে পেরে দুইজন নারীর সহায়তায় নিরাপদে সন্তান প্রসব করান। এছাড়া একজন চিকিৎসকও সহায়তায় এগিয়ে এসে শিশুটি ও মা যে সুস্থ রয়েছে তা নিশ্চিত করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com